• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মার্চের ১৫ দিনে রেমিট্যান্স ১৬৫ কোটি ডলার

রিপোর্টার নাম: / ১৩৩ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

চলতি মার্চের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৫ কোটি ৬১ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ২০ হাজার ৩৭০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। রবিবার (১৬ মার্চ) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ১১ কোটি চার লাখ ছয় হাজার ৬৬৬ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। ঈদে পরিবার-পরিজনের বাড়তি খরচের জন্য প্রবাসীরা রমজানে অর্থ পাঠানো বাড়িয়ে দেন। আগেও বিভিন্ন সময়ে এমন ধারা দেখা গেছে। এবারো বাড়তি অর্থ পাঠানো অব্যাহত রয়েছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের বছরের মার্চ মাসে গড়ে প্রতিদিন এসেছিল ছয় কোটি ৬৫ লাখ ৬৯ হাজার ডলার। চলতি বছরের ফেব্রুয়ারিতে গড়ে প্রতিদিন আসে ৯ কোটি দুই লাখ ৭২ হাজার ৮৫৭ ডলার।এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ১৩ লাখ ৪০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ কোটি ২ লাখ ৪০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ১১৫ কোটি ১৬ লাখ ২০ হাজার ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ লাখ ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ