• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, মুহূর্তেই ভাইরাল ভিডিও আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স ইরান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা প্রকাশ করল পেন্টাগন

আল খুলুদের বিপক্ষে দাপুটে জয় পেল আল নাসর

রিপোর্টার নাম: / ১৮৯ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

ঘরের মাঠে আল খুলুদের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে সৌদি ক্লাব আল নাসর। শুক্রবার (১৪ মার্চ) রাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই জয়ের পরও অবশ্য সৌদি প্রো লিগে তিন নম্বর পজিশনে রয়েছে রোনালদোর দল।আল খুলুদের বিপক্ষে জয়ের পর আল নাসরের পয়েন্ট ২৫ ম্যাচ শেষে ৫১। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল ইত্তিহাদ। অর্থ্যাৎ শীর্ষে থাকা দলটির সঙ্গে ১০ পয়েন্টের ব্যবধান রোনালদোর ক্লাবের। ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল হিলাল।আল খুলুদের বিপক্ষে ম্যাচে গোলের সূচনা করেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। চতুর্থ মিনিটে গোল করেন তিনি। এ নিয়ে ফুটবল ক্যারিয়ারে মোট ৯২৮টি গোল করলেন সিআর সেভেন।পরের দুটি গোলও হয় ম্যাচের প্রথমার্ধে। ২৬তম মিনিটে দলের দ্বিতীয় গোল করেন সাদিও মানে। এরপর ৪১তম মিনিটে তৃতীয় গোল করেন কলম্বিয়ান তারকা জন ডুরান। দ্বিতীয়ার্ধে গিয়ে আবার ১০ জনের দলে পরিণত হয় আল নাসর। ৫৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কার হন নওয়াফ বউশাল। ম্যাচের ৭২তম মিনিটে আত্মঘাতী গোল করেন আল নাসরের আলি লাজামি। ফলে একটি গোল পরিশোধ হয় আল খুলুদের।এদিন উয়েফা নেশন্স কাপের কোয়ার্টার ফাইনাল খেলার জন্য পর্তুগাল জাতীয় দলে ডাকা হয়েছে রোনালদোকে। ডেনমার্কের বিপক্ষে দুই লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ