• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]

নড়াইলের লোহাগড়ায় ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম: / ২০৬ জন দেখেছে
আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে নিজ ঘরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রাহাজ কাজী (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। শনিবার (৩ মে) সকালে উপজেলার পাঁচুড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। রাহাজ কাজী পাঁচুড়িয়া গ্রামের মৃত জয়নাল কাজীর ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারী ব্যাংকে কর্মরত ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমাতে যায় রাহাজ কাজী। শনিবার সকালে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেও তার কোন সাড়া শব্দ মেলেনি। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে থানা পুলিশ ব্যাংক কর্মকর্তা মরদেহ উদ্বার করে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি স্থানীয়দের। তবে কি কারনে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতার মর্গে পাঠানো হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ