• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নাটোরে রুম টু রিডের কার্যক্রম পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন

রিপোর্টার নাম: / ৩১১ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:
নাটোরে কর্মরত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিড এর মানসম্মত শিক্ষা উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। মঙ্গলবার দুপুরে জেলার বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রুম টু রিডের উন্নয়ন কার্যক্রম ও পড়ালেখা উৎসব পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।
অভিভাবক সমাবেশে অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সরকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। যে সকল বিদ্যালয়ে শিক্ষকের অপ্রতুলতা রয়েছে তা শীঘ্রই পুরণ করা হবে। উপযুক্ত পরিবেশে শিক্ষার্থীরা যেনো পাঠ গ্রহণ করতে পারে, ভালো পড়াশোনা করে দক্ষ হতে পারে, সবার সঙ্গে মিলেমিশে জীবনযাপন করতে পারে-তার জন্য শিক্ষক ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান, অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান এনডিসি ও উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বক্তব্য রাখেন। এসময় জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, রুম টু রিডের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ