• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শৈলকুপায় ফসলের সাথে এ কেমন শত্রুতা

রিপোর্টার নাম: / ৯৫ জন দেখেছে
আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

শৈলকুপায় ফসলের সাথে এ কেমন শত্রুতা
মফিজুল ইসলাম শৈলকুপা (ঝিনাইদহ) ঃ ঝিনাইদহের শৈলকুপায় এক কৃষকের ২০ শতক জমির ফসল কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাতের আধারে উপজেলার ত্রিবেনী ইউনিয়নের পূর্ব বসন্তপুর গ্রামের মাঠে এঘটনা ঘটে। কৃষক ইসকেন্দার আলী মন্ডল ওই গ্রামের সালামত মন্ডলের ছেলে। ফসলের ক্ষয়ক্ষতির পরিমান ২ লক্ষ টাকা বলে ভূক্তভোগী কৃষক জানান। এদিকে মানুষের প্রতি শত্রুতা করে ফসলের এমন ক্ষতি করা চরম বর্বরতা বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
ক্ষতিগ্রস্থ কৃষক ইসকেন্দার বলেন, গত কয়েক মাস ধরে জমিতে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করেছি। গাছে সবেমাত্র বেগুন ধরা শুরু করেছে। সকালে ক্ষেতে গিয়ে দেখি ১০ শতক জমির বেগুনের গাছগুলো কে বা কাহারা রাতে কেটে দিয়েছে। পুরো বেগুনের ক্ষেত একদম শেষ। সেই সঙ্গে আমার ১০ শতক জমির কলাগাছও কেটে দিয়েছে দুর্বৃত্তরা।হত্যা মামলাকে কেন্দ্র করে পূর্ব শত্রতার জেরে আমার প্রতিপক্ষরা এমন ঘটনা ঘটাতে পারে বলে আমার ধারণা।
স্থানীয় কৃষক সেকেন্দার আলী জানান, যারা এ ধরনের নিষ্ঠুর কাজ করে তারা মানুষ না। শত্রুতার জের ধরে মানুষ হয়ে ফসলের এমন ক্ষতি করা চরম বর্বরতা। এ ধরনের অপরাধের বিচার না হলে আরও এমন ঘটনা ঘটতে পারে সেইসাথে এলাকায় আইন শৃংখলার অবনতি হতে পারে।
হত্যা মামলাকে কেন্দ্র করে দীর্ঘদিনের শত্রুতা ও গ্রাম্য দ্বন্দের জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে আরো জানান স্থানীয়রা।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, এ ব্যপারে আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মফিজুল ইসলাম শৈলকুপা ঝিনাইদহ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ