• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নড়াইলে স্কুলছাত্র আল মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম: / ৯৩ জন দেখেছে
আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নড়াইল প্রতিনিধি

নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া গ্রামের অষ্টম শ্রেণির স্কুলছাত্র আল মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছাত্রসমাজ ও এলাকাবাসীর আয়োজনে সোমবার (২৫ আগস্ট) দুপুরে যোগানিয়া বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন-স্কুলশিক্ষক শামীম আহমেদ ভূঁইয়া, খায়রুল ইসলাম, আমানত ইসলাম পারভেজ, নিহত আল মামুনের বাবা হাবিবুর রহমান মোল্যা, বোন মুসলিমা, ভাবি কারিমা ইসলাম, জাকিয়া সুলতানা, সহপাঠী তামিম ইকবাল, আব্দুল আজিম, মিনহাজুল ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, গত ২২ জুলাই যোগানিয়া ডিএন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আল মামুন যোগানিয়া বাজারে সেলুনে চুলকাটাতে গেলে শিমুল নন্দীসহ আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করেন। গুরুতর আহত মামুনকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট মারা যায় মামুন। চুলকাটা কাচি দিয়ে মামুনের গলায় আঘাত করা হয়।

এ ঘটনায় গত ১১ আগস্ট নিহত মামুনের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে নড়াগাতী থানায় হত্যা মামলা দায়ের করেন। পূর্বশক্রতার জের ধরে মামুনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ মামলার ১ নম্বর আসামি শিমুল নন্দীসহ (১৮) অন্যদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেন ভুক্তভোগী পরিবার, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী।

নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান জানান, এ হত্যাকান্ডের ঘটনায় এজাহারনামীয় আসামিদের মধ্যে গৌতম নন্দীকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সোচ্চার রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ