• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
রাজধানীর ২নং ওয়ার্ডে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে ‘জনতার কাউন্সিলর’ মীর ইমরান হোসেন মিথুনের ইফতার বিতরণ আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি মার্কিন দূতাবাসে হামলা, ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘হাইকোর্ট না রাজপথ’ স্লোগান দিতে বাধ্য করবেন না: নাহিদ ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে ইসরাইলের হামলা স্ত্রীর আত্মহত্যায় প্রধান আসামি আলভী ও তিথি আলভী আমার মেয়েকে মেরে ফেলছে: ইকরার বাবা অপরাজিত থেকেই সেমিতে দক্ষিণ আফ্রিকা, শেষ চারে প্রতিপক্ষ কে? ইরানের বিরুদ্ধে সৌদি আরবের কড়া পদক্ষেপ

জিতলেও ট্রফি নিয়ে ‘নতুন বিতর্ক’ উসকে দিলেন ভারত অধিনায়ক

রিপোর্টার নাম: / ৩৭ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
জিতলেও ট্রফি নিয়ে ‘নতুন বিতর্ক’ উসকে দিলেন ভারত অধিনায়ক

এশিয়া কাপে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সিদ্ধান্ত ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, এশিয়া কাপের শিরোপা জিতলেও তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে রাজি নন।

সূর্যকুমার এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) ইতোমধ্যেই তার আপত্তির কথা জানিয়েছেন। নকভির উপস্থিতিকে তিনি ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন। বিষয়টি সামনে আসার পর থেকে চলমান ট্রফি বিতর্ক আরও জটিল রূপ নিয়েছে।

এর আগে ভারত–পাকিস্তান ম্যাচে ‘হ্যান্ডশেক বিতর্ক’ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। খেলোয়াড়দের একে অপরের সঙ্গে হাত মেলাতে অনীহা দেখানোকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় পিসিবি এমনকি টুর্নামেন্টে নিজেদের অংশগ্রহণ পুনর্বিবেচনার হুমকিও দেয়।

এ ঘটনায় মহসিন নকভি নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি লিখেছেন, খেলাধুলায় এভাবে স্পোর্টসম্যানশিপের অভাব দেখা অত্যন্ত হতাশাজনক। খেলায় রাজনীতি টেনে আনা আসলেই এর মূল চেতনাকে ক্ষতিগ্রস্ত করে। আশা করি, ভবিষ্যতে সব দল মর্যাদা ও শালীনতা বজায় রেখে নিজেদের জয় উদ্‌যাপন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ