• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, মুহূর্তেই ভাইরাল ভিডিও আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স ইরান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা প্রকাশ করল পেন্টাগন

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার ১

রিপোর্টার নাম: / ৭৪ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার ১

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক ছাত্রীকে (৭) যৌন নিপীড়নের অভিযোগে মো. হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠায় পুলিশ।

এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার সদর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া।

গ্রেপ্তার হওয়া মো. হোসেন উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই এলাকার মৃত সহিদ মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি মঙ্গলবার স্কুল শেষে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার জন্য তার মায়ের অপেক্ষায় সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় ব্যাটারিচালিত অটো রিকশাচালক মো. হোসেন শিশুটিকে তার অটোরিকশায় উঠতে জোর করে। শিশুটি অটোরিকশায় উঠতে অনীহা প্রকাশ করলে অটো রিকশাচালক মো. হোসেন শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে তার অটোরিকশায় তোলে এবং তার পাশে বসায়।

এ সময় চলন্ত অটোরিকশায় চালক মো. হোসেন শিশুটিকে যৌন নিপীড়ন করে। এ সময় শিশুটি চিৎকার করলে স্থানীয় লোকজন ও পথচারীরা অটোরিকশার গতিরোধ করে শিশুটিকে উদ্ধার করেন এবং অটো রিকশাচালক মো. হোসেনকে আটক করে শিশুটির পরিবারকে খবর দেন।

পরে এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত অটোরিকশা চালককে থানা হেফাজতে নিয়ে যায়।

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া কালবেলাকে বলেন, এ ঘটনায় শিশুটির মা থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মো. হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ