• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
রাজধানীর ২নং ওয়ার্ডে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে ‘জনতার কাউন্সিলর’ মীর ইমরান হোসেন মিথুনের ইফতার বিতরণ আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি মার্কিন দূতাবাসে হামলা, ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘হাইকোর্ট না রাজপথ’ স্লোগান দিতে বাধ্য করবেন না: নাহিদ ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে ইসরাইলের হামলা স্ত্রীর আত্মহত্যায় প্রধান আসামি আলভী ও তিথি আলভী আমার মেয়েকে মেরে ফেলছে: ইকরার বাবা অপরাজিত থেকেই সেমিতে দক্ষিণ আফ্রিকা, শেষ চারে প্রতিপক্ষ কে? ইরানের বিরুদ্ধে সৌদি আরবের কড়া পদক্ষেপ

‘ফাইনাল খুবই সম্ভব’— বাংলাদেশ দলকে যে পরামর্শ দিলেন মাশরাফি

রিপোর্টার নাম: / ৩৫ জন দেখেছে
আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
‘ফাইনাল খুবই সম্ভব’— বাংলাদেশ দলকে যে পরামর্শ দিলেন মাশরাফি

এশিয়া কাপের সুপার ফোরে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তাতে বাংলাদেশের সামনে এখন দারুণ সুযোগ ফাইনালে খেলার। এই ফাইনালে খেলাটা খুবই সম্ভব বলে বিশ্বাস করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দলকে ঠিক পথে রাখতে কিছু পরামর্শও দিয়েছেন তিনি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৪ বিশেষজ্ঞ বোলার নিয়ে নেমেছিল বাংলাদেশ। সিদ্ধান্তটা যে ভালো কিছু আদৌ ছিল না, বিষয়টা পরিষ্কার হয়ে গেছে তখনই, যখন পঞ্চম বোলারের কোটা পূরণ করতে আসা শামীম হোসেন পাটোয়ারী ও সাইফ হোসেন ৪ ওভারে ৫৫ রান দিয়ে গিয়েছিলেন।

তবে সুপার ফোরের শুরুতে শ্রীলঙ্কা ম্যাচে পাঁচ বোলার নিয়েই নেমেছিল বাংলাদেশ। তবে নাসুম আর শেখ মাহেদী দুজন মিলে শেষ দিকে রান দিয়েছেন দেদারসে। যার ফলে প্রশ্ন উঠছে তাদের কোটা পূরণের সামর্থ্য নিয়েও।

তবে মাশরাফি এ নিয়ে জানালেন, পাঁচ বোলার নিয়ে খেলতেই হবে। কেন, সেটাও দেখিয়ে দিয়েছেন তিনি। বলেছেন,  ‘আমাদের পাঁচ বোলার অবশ্যই খেলাতে হবে। যেটা আজ শ্রীলঙ্কা মিস করেছে।’

বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও একই সুরে কথা বললেন,  ‘টি–টোয়েন্টিতে পাঁচ বোলার অপরিহার্য। আমরা প্রায়ই চার বা সাড়ে চারজন বোলার নিয়ে খেলি, ঝুঁকিটা তখন থেকেই থাকে। ম্যানেজমেন্টই ভালো জানে কীভাবে সিদ্ধান্ত নেবে।’

এদিলে মাশরাফি জানিয়েছেন, এখান থেকে ফাইনাল খুবই সম্ভব। তিনি বলেন, ‘হৃদয়, সাইফ, মোস্তাফিজ, মেহেদী তোমাদের ধন্যবাদ। লিটনের জুটি, জাকেরের দুইটা চার খুবই গুরুত্বপূর্ণ ছিল। অভিনন্দন গোটা দলকে। এখান থেকে ফাইনালে যাওয়া অবশ্যই সম্ভব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ