• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হলেন বাঁহাতি ওপেনার

অনলাইন ডেস্ক / ২৭ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হলেন বাঁহাতি ওপেনার

দীর্ঘ সময় বিরতির পর বাংলার ক্রিকেট প্রশাসনে ফিরলেন ভারতের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। ছয় বছর পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি হিসেবে তাকে পুনর্নির্বাচিত করা হয়েছে। সিএবির ৯৪তম বার্ষিক সাধারণ সভায় গাঙ্গুলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সভাপতি নির্বাচিত হয়ে গাঙ্গুলী জানান, প্রতিভাবান ক্রিকেটারদের দিকনির্দেশনা দেওয়াটাই হবে তাদের মূল কাজ। তিনি বলেন, ‘আমি এর আগেও পাঁচ বছর সভাপতি হিসেবে কাজ করেছি। এবারও সেরাটাই দেওয়ার চেষ্টা করব। ভারতে ক্রিকেটের বিপুল উন্মাদনা, প্রচুর প্রতিভা আছে। সেই প্রতিভাকে দিকনির্দেশনা দেওয়াটাই আমাদের কাজ হবে।’

আগের ধাপে সিএবির দায়িত্ব শেষ করার পর ২০১৯ সালে বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব নিয়েছিলেন গাঙ্গুলী। ২০২২ সাল পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন তিনি। চলতি বছরের শুরুর দিকে গাঙ্গুলীকে আবারও নিয়োগ দেওয়া হয়েছে আইসিসি পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে।

গাঙ্গুলী শুভ কামনা জানিয়েছেন বিসিসিআই সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়া মিঠুন মানহাসকেও। তিনি বলেন, ‘আমি তাকে অভিনন্দন জানাই। এটা অনেক বড় দায়িত্ব। বিশ্বের সবচেয়ে ধনী ও দক্ষ বোর্ডের সভাপতি হওয়া মানে বিশাল কিছু। আমি আশা করি, ও এবং তার টিম খুব ভালোভাবে কাজ করবে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ