• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]

টেকনাফে গহীন পাহাড় থেকে ৮ নারী-শিশু উদ্ধার

রিপোর্টার নাম: / ৩৪ জন দেখেছে
আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
টেকনাফে গহীন পাহাড় থেকে ৮ নারী-শিশু উদ্ধার

কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৮ জনকে উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়।

বুধবার (১ অক্টোবর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ কিছু সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে বন্দি করে রাখা হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে, মঙ্গলবার বিকাল ৫টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌবাহিনী কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করে। এসময় পাচারকারীদের গোপন আস্তানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৮ জন ব্যক্তিকে উদ্ধার করে।

তিনি আরও জানান, অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের নিমিত্তে নৌ বাহিনী ও কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ