• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, মুহূর্তেই ভাইরাল ভিডিও আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স ইরান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা প্রকাশ করল পেন্টাগন

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে?

রিপোর্টার নাম: / ৬৩ জন দেখেছে
আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে?

প্রথম ম্যাচে হারের পর এখন প্রতিটি ম্যাচই বাংলাদেশের জন্য ফাইনাল। আর একটি ম্যাচ হেরে গেলেও পুড়তে হবে সিরিজ হারের গ্লানিতে। তাতে একটা রেকর্ডও হয়ে যাবে, আফগানিস্তানের কাছে সিরিজ হারের হ্যাটট্রিক যে আর কখনো করেনি বাংলাদেশ!

প্রথম ম্যাচে দলের পারফর্ম্যান্স নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। মন্থর ব্যাটিং, এরপর ছন্নছাড়া বোলিং বাংলাদেশকে হারের দুয়ারে নিয়ে গেছে। দ্বিতীয় ম্যাচে তাই বাংলাদেশ দলে আসতে পারে একাধিক পরিবর্তন।

ওপেনিং জুটি প্রথম ম্যাচে সফল হতে না পারলেও দ্বিতীয় ম্যাচে আজ সাইফ হাসান আর তানজিদ হাসান তামিমের ওপরই ভরসা রাখা হবে। আগের ম্যাচে ২ রান করলেও আজ তিনে আসবেন নাজমুল হোসেন শান্ত।

মিডল অর্ডারও খেলবে আগের ছকেই। তাওহীদ হৃদয় আসবেন, এরপর মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। নুরুল হাসান সোহানও আজ সুযোগ পাবেন একাদশে।

আগের ম্যাচে বাংলাদেশ খেলেছিল তিন পেসার নিয়ে। তবে মাঠে নেমে দেখেছে উইকেট স্পিন সহায়ক। ম্যাচ শেষে অকপটে স্বীকার করেছিলেন অধিনায়ক মিরাজ। আজ সে ভুল করবে না বাংলাদেশ। রিশাদ হোসেন ফিরবেন একাদশে। তার সঙ্গে তানভীর ইসলাম থাকবেন স্পিন আক্রমণে।

একাদশে ফিরবেন মোস্তাফিজুর রহমান। তার সঙ্গে আরও একজন পেসার থাকবেন। সেটা তাসকিন আহমেদ হওয়ার সম্ভাবনাই বেশি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ