• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]

স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগান, সংঘর্ষে আহত ১০

রিপোর্টার নাম: / ২৬ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগান, সংঘর্ষে আহত ১০

চট্টগ্রামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে ক্রিকেটার সাকিব আল হাসানের নামে প্ল্যাকার্ড প্রদর্শন ও জয় বাংলা স্লোগান কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা নিজেকে এনসিপির কর্মী বলে দাবি করেছে।

বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে চট্টগ্রামের পাহাড়তলীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ম্যাচ চলাকালে সাকিব আল হাসানের নামে প্ল্যাকার্ড ও জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে তর্কের সূত্রে সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।

আহতদের মধ্যে তিনজনকে বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন মো. মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) ও নুরুল হুদা (২৫)।

এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় অভিযোগ করে জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামীপন্থিদের হামলায় আমাদের অন্তত ১০ কর্মী আহত হয়েছেন। তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে রয়েছেন। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, স্টেডিয়ামে মারধরের ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের নাম-ঠিকানা যাচাই করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ