• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সৌদি আরবকে বন্ধু ঘোষণা করলেন ট্রাম্প ‘আশুলিয়ায় ছয়টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ’ গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত ‘নির্বাচন নিয়ে কেউ কেউ গাছে কাঁঠাল রেখে গোপে তেল দিচ্ছেন’ কনসার্টে আতিফ আসলামের বিরুদ্ধে নাচ নকলের অভিযোগ শততম টেস্টে ফিফটি, ইতিহাস গড়তে পারবেন মুশফিক? একাত্তরের যুদ্ধের পর চব্বিশের যুদ্ধে এসে সেই তরুণদের দেখলাম গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে: মির্জা ফখরুল নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা

ফিফার অনুমতি না নিয়ে বিদেশিকে ঢাকায় এনে বিপদে ভারত

রিপোর্টার নাম: / ২২ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
ফিফার অনুমতি না নিয়ে বিদেশিকে ঢাকায় এনে বিপদে ভারত

এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের ঠিক আগের দিন বড় সমস্যায় পড়ে গেছে ভারত। অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া ফুটবলার রায়ান উইলিয়ামসকে ফিফার ছাড়পত্র ছাড়াই ঢাকায় এনেছে তারা। আজ রাত ৮টায় বাংলাদেশ-ভারত ম্যাচ। তার আগের ২৪ ঘণ্টা জুড়েই রায়ান খেলতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল।

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেন, ‘ম্যাচ কমিশনার তাদের কিছু বাড়তি সময় দিয়েছে। কিন্তু তারা যদি নিয়মের বাইরে যায় বা সময়সীমা অমান্য করে, আমরা অবশ্যই আপত্তি জানাব। ম্যাচ কমিশনার আপিল ফর্মও আমাদের দেখিয়েছে।’

গতকাল বিকেল ৪টার ম্যানেজারস মিটিংয়ে দুই দলকেই ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার কথা ছিল। কিন্তু ভারত স্কোয়াড তালিকা নিয়ে আসেনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান। ভারতীয় টিম কর্মকর্তারা ম্যাচ কমিশনারের কাছে সময় বাড়ানোর অনুরোধ করেন। বাংলাদেশ জানিয়ে দেয় যে তারা রাতের অনুশীলন শেষে স্কোয়াড জমা দেবে এবং ভারতকেও অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে তালিকা জমা দিতে হবে।

সাধারণত ম্যাচের আগের দিন স্কোয়াড জমা দেওয়া বাধ্যতামূলক। বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা আগের ম্যাচগুলোতে এই নিয়ম মানেননি। তবে এবার তিনি নিয়মটি কৌশলগতভাবে ব্যবহার করেছেন ভারতের ওপর চাপ বাড়ানোর জন্য। বাংলাদেশ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুশীলন শুরু করে। অনুশীলনের পর দল হোটেল থেকে স্কোয়াড জমা দেয়।

ভারত দেরিতে তালিকা জমা দিলে বা রায়ান উইলিয়ামসকে ছাড়পত্র ছাড়া অন্তর্ভুক্ত করলে বাংলাদেশ আনুষ্ঠানিক অভিযোগ করার প্রস্তুতি নিয়েছে। আমের খান বলেন, ম্যাচ কমিশনার ভারতকে স্বল্প সময়ের বাড়তি সুযোগ দিয়েছে। তবে তিনি পরিষ্কার জানিয়েছেন, নিয়ম ভাঙলে বাংলাদেশ আপত্তি দাখিল করবে। কমিশনার ইতিমধ্যেই আপত্তির ফর্ম বাংলাদেশ দলকে দেখিয়েছেন।

রায়ান উইলিয়ামসের যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি পরিবারিক সূত্রে ভারতীয় পাসপোর্ট পেয়েছেন। কিন্তু তিনি অস্ট্রেলিয়ার হয়ে যুব দল ও সিনিয়র দলে খেলেছেন। অন্য দলে খেলতে হলে অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশনের ছাড়পত্র এবং ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমতি প্রয়োজন। এসব অনুমতি পাওয়ার পরই তাকে টুর্নামেন্টে নিবন্ধন করা সম্ভব। দীর্ঘ ও জটিল এই প্রক্রিয়া শেষ না হলেও ভারত কোচ খালিদ জামিল তাকে দলে রেখে ঢাকায় এনেছেন।

প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে জামিল স্বীকার করেন, ‘আমরা এখনও প্রয়োজনীয় ছাড়পত্র পাইনি। আমরা অপেক্ষায় আছি।’ তবে শেষ পাওয়া খবরে জানা গেছে, তাকে দলে রাখার অনুমতি পায়নি ভারত। যার ফলে আজকের ম্যাচেও তার খেলা হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ