• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, মুহূর্তেই ভাইরাল ভিডিও আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স ইরান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা প্রকাশ করল পেন্টাগন

শততম টেস্টে ফিফটি, ইতিহাস গড়তে পারবেন মুশফিক?

রিপোর্টার নাম: / ৪২ জন দেখেছে
আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
শততম টেস্টে ফিফটি, ইতিহাস গড়তে পারবেন মুশফিক?

ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন—এমন ক্রিকেটার আছেন মোটে ১০ জন। সেই তালিকায় মুশফিকুর রহিমকে যেতে হলে আরও বেশ খানিকটা পথ এগোতে হবে। আয়ার‌ল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে মিস্টার ডিপেন্ডেবল ব্যাট করছেন ৫৭ রানে। ইতিহাস গড়তে প্রয়োজন ৪৩ রান।

মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসের তৃতীয় সেশনে ৪ উইকেট হারিয়ে ২০২ রান তুলেছে বাংলাদেশ। চা বিরতির পর মুমিনুল ফিরেছেন অ্যান্ডি ম্যাকব্রাইনের শিকার হয়ে। ইতিহাস গড়া টেস্টে মুশফিককে সঙ্গ দিচ্ছেন লিটন দাস।

শততম টেস্টে সেঞ্চুরি হাঁকানো তালিকায় আছেন ইংল্যান্ডের তিনজন, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার দুজন করে ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই কৃতিত্ব গড়েছেন গর্ডন গ্রিনিজ। সেই তালিকায় নাম উঠতে পারে মুশফিকুরেরও।

এরআগে, সকালে টস জিতে ব্যাটিংয়ে দারুণ শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ম্যাকব্রাইনের শিকার হয়ে ৩৫ রানে ফেরেন সাদমান। এরপর ৩৪ রান করে সাজঘরের পথ দেখেন জয়। অধিনায়ক শান্তকে (৮) অল্পতেই পরাস্ত করেন ম্যাকব্রাইন। এরপর ইনিংসের চতুর্থ শিকারও তুলে নেন ম্যাকব্রাইন। আইরিশদের বাকিরা পাননি সাফল্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ