• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

খালেদা জিয়াকে নেতৃত্বের আসনে দেখতে চায় জনগণ: রিজভী

অনলাইন ডেক্স / ৯৪ জন দেখেছে
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
খালেদা জিয়াকে নেতৃত্বের আসনে দেখতে চায় জনগণ: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের জনগণ এখনো খালেদা জিয়াকে নেতৃত্বের আসনে দেখতে চায়।

বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিএনপির মহিলা দলের আয়োজন করা দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, দীর্ঘ অসুস্থতা, নানান বাধা ও নির্যাতনের পরও খালেদা জিয়া দেশ ত্যাগ করেননি। তার অটল মনোবল ও স্থিতধী মানসিকতা দলের নেতাকর্মীদের অনুপ্রাণিত করেছে। তিনি আরও অভিযোগ করেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর হওয়া সত্ত্বেও আগের সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখাতে চাননি।

তিনি দাবি করেন, শেখ হাসিনা দেশের বিপুল সম্পদ বিদেশে পাচার করে দেশ ছেড়েছেন এবং অগ্রণী ব্যাংকের ভল্টে পাওয়া সোনার ঘটনায় তা স্পষ্ট হয়েছে বলেও উল্লেখ করেন।

রিজভী বলেন, একদিকে খালেদা জিয়া নিজের সবটুকু দিয়ে দেশের মানুষের পাশে থেকেছেন, আরেকদিকে যারা দেশের সম্পদ লুট করেছে তারা পালিয়ে গেছে।

দোয়া মাহফিল শেষে তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ