• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]

বার্ড ফ্লু: কোভিডের চেয়েও ভয়ঙ্কর মহামারীর আশঙ্কা

আস্তর্জাতিক ডেক্স / ৯ জন দেখেছে
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
বার্ড ফ্লু: কোভিডের চেয়েও ভয়ঙ্কর মহামারীর আশঙ্কা

বিশ্বজুড়ে পশুপাখি এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ছড়ানো বার্ড ফ্লু যদি মানুষের মধ্যে সহজে সংক্রমিত হতে শুরু করে, তবে তা কোভিডের চেয়েও ভয়াবহ মহামারী সৃষ্টি করতে পারে।

ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের শ্বাসতন্ত্র সংক্রমণ বিশেষজ্ঞ মেরি-অ্যান রামেক্স-ভেলতি সম্প্রতি এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন।

তিনি জানান,মানুষের দেহে সাধারণ ফ্লু ভাইরাস (এইচ১ ও এইচ৩) বিরোধী অ্যান্টিবডি থাকলেও এইচ৫ ধরণীয় বার্ড ফ্লুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা নেই। ফলে ভাইরাসটি রূপ বদলালে তা সহজেই গুরুতর রোগ সৃষ্টি করতে পারে এবং শিশু থেকে শুরু করে স্বাস্থ্যবান মানুষ সবাই ঝুঁকিতে পড়তে পারে।

গত কয়েক বছরে অত্যন্ত সংক্রামক এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কারণে কোটি কোটি পাখি মেরে ফেলা হয়েছে,যা খাদ্য সরবরাহ এবং বাজারমূল্যকেও প্রভাবিত করেছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে এখনও গৃহপালিত পাখি ও গরুর খামারে এইচ৫ ধরন ছড়িয়ে রয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রথমবার একজন মানুষের দেহে এইচ৫এন৫ বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্ত হয়, যিনি পরবর্তীতে মারা যান। অধিকাংশ সংক্রমণই আক্রান্ত প্রাণীর সঙ্গে ঘনিষ্ঠ সংস্পর্শের কারণে ঘটেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে,২০০৩–২০২৫ পর্যন্ত প্রায় এক হাজার মানুষের মধ্যে বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়েছে,যার প্রায় ৪৮ শতাংশই মৃত্যু বরণ করেছেন।তবে মানুষে মানুষে সংক্রমণের ঝুঁকি এখনও তুলনামূলকভাবে কম বলে বিশ্ব প্রাণিসম্পদ সংস্থা মনে করছে।

রামেক্স-ভেলতি বলেন, মহামারী হওয়ার সম্ভাবনা থাকলেও ফ্লুর টিকা, অ্যান্টিভাইরাল ও দ্রুত টিকা উৎপাদনের সক্ষমতা এখন অনেক উন্নত।ফলে আগের তুলনায় বিশ্ব আজ অনেক বেশি প্রস্তুত।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ