• ঢাকা, বাংলাদেশ রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
  • [কনভাটার]

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ

আস্তর্জাতিক ডেক্স / ০ জন দেখেছে
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ

অস্ট্রেলিয়ার সিডনিতে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ হয়েছে। দুটি ভ্যান’স আরভি-৭ মডেলের চারটি বিমানের একটি ফরমেশন ফ্লাইটে ছিল। এ সময় এ সংঘর্ষ ঘটে।

রোববার (৩০ নভেম্বর) এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে একজন পাইলট নিহত হয়েছেন। ঘটনার পর জরুরি সেবাকর্মীরা বেলা প্রায় ১১টা ৫০ মিনিটে ওয়েডারবার্নের ন্যাপার ফিল্ডে পৌঁছে। দুটি ভ্যান’স আরভি-৭ মডেলের বিমান চারটি বিমানের একটি ফরমেশন ফ্লাইটের অংশ ছিল। বিমানের একটি ফিরে আসার পথে সংঘর্ষটি ঘটে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি)।

এটিএসবি জানায়, সংঘর্ষে জড়িত একটি বিমান নিরাপদে অবতরণ করতে সক্ষম হলেও অন্যটি ভূমিতে বিধ্বস্ত হয় এবং পাইলট ঘটনাস্থলেই নিহত হন। অপর বিমানের পাইলট অক্ষত আছেন।

পুলিশ জানায়, সংঘর্ষের পর একটি বিমান নিকটবর্তী ঝোপঝাড়ে পড়ে যায়, যেখানে নিহত পাইলটের মরদেহ উদ্ধার করা হয়।

এবিসি নিউজ জানিয়েছে, এটিএসবির চারজন নিরাপত্তা তদন্তকারী ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন। তারা সেখানে প্রমাণ সংগ্রহ শুরু করবেন। আগামী কয়েক দিনে তারা দুর্ঘটনাস্থলের মানচিত্র তৈরি, ধ্বংসাবশেষ পরীক্ষা এবং গুরুত্বপূর্ণ উপাদান সংগ্রহের কাজ করবেন। পাশাপাশি বিমান চালকদের সঙ্গে সাক্ষাৎ, প্রত্যক্ষদর্শীর বর্ণনা সংগ্রহ, বিমান ও পাইলটের রেকর্ড এবং আবহাওয়ার তথ্যও যাচাই করা হবে।

নিহত পাইলট নিউ সাউথ ওয়েলস স্পোর্ট এয়ারক্রাফ্ট ক্লাবের ওয়েডারবার্ন শাখার সদস্য ছিলেন। সেদিনও তিনি নিয়মমতো ফরমেশন ফ্লাইং অনুশীলন করছিলেন।

জন তারু জানান, আজ আবহাওয়া বেশ খারাপ ছিল। হঠাৎ একজন প্রথমে সরে যায়, আরেকজন তার পিছনে যায়। এরপরই বিকট শব্দ শুনি। প্রথমে ভেবেছিলাম কেউ আমার হ্যাঙ্গারের ওপর নেমেছে। পরে দেখা যায় ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্স ছুটে যাচ্ছে।

এটিএসবি জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদন দুই মাসের মধ্যে প্রকাশ করা হবে এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন তদন্ত শেষে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ