• ঢাকা, বাংলাদেশ রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
  • [কনভাটার]

মিরপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তিতে মেহরুন্নেসা হকের বিশেষ আয়োজন

অনলাইন ডেক্স / ২ জন দেখেছে
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
মিরপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তিতে মেহরুন্নেসা হকের বিশেষ আয়োজন

বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর বেগম মেহরুন্নেসা হকের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।
রবিবার বিকেলে রাজধানীর মিরপুর পল্লবীতে বেগম মেহরুন্নেসা হকের নিজ কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, দেশনেত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাতেই এই আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন আলেম-ওলামা। এছাড়াও মাদ্রাসার কোমলমতি হাফেজ শিশুরা এতে অংশ নিয়ে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ প্রার্থনায় শামিল হন।

মোনাজাতে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ