• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, মুহূর্তেই ভাইরাল ভিডিও আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স ইরান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা প্রকাশ করল পেন্টাগন

কমিটি গঠনের ২৪ ঘণ্টা পার না হতেই এনসিপি নেতার পদত্যাগ

অনলাইন ডেক্স / ৬৮ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
কমিটি গঠনের ২৪ ঘণ্টা পার না হতেই এনসিপি নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটি অনুমোদনের ২৪ ঘণ্টা পার না হতেই যুগ্ম সমন্বয়ক বেলাল হোসেন সবুজ পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি।

পদত্যাগপত্রে বেলাল হোসেন সবুজ উল্লেখ করেন, ফেসবুক পোস্টের মাধ্যমে আমি জানতে পারলাম, এনসিপির সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটিতে আমাকে ৫ নম্বর যুগ্ম সমন্বয়কারী পদ দেওয়া হয়েছে। আমার সঙ্গে আলাপ-আলোচনা না করেই আমাকে কমিটিতে রাখা হয়েছে। আমি কোনো সংগঠনের সঙ্গে নিজেকে জড়াব না। এ কারণে আমি এনসিপি সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী পদ থেকে পদত্যাগ করছি। আগামীতে এনসিপির কোন পদে যেন আমাকে জড়ানো না হয়।

এনসিপির প্রতি শুভকামনা জানিয়ে বেলাল হোসেন সবুজ বলেন, আমার সঙ্গে এনসিপি নেতা সাইফ মুস্তাফিজের সঙ্গে সম্পর্ক ছিল। তার সঙ্গে কয়েকদিন চলাফেরা করেছি; কিন্তু আমার সঙ্গে আলোচনা না করে পদ দিয়েছেন। আমি এই পদে থাকতে চাই না।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন, কিছুক্ষণ আগে তার পদত্যাগের বিষয়টি জেনেছি। সে পদ চেয়েছিল, এটার জন্য আমাকে সে ভাইবাও দিয়েছে। সে এনসিপির সঙ্গে থাকত, এনসিপি করতে চাইত। আমাদের বলত এনসিপির কমিটি হলে যেন তাকে রাখা হয়। তার হয়তো প্রত্যাশা ছিল আরও বড় জায়গা। সেটা না পেয়েই পদত্যাগ করতে পারে। সে যেহেতু পদত্যাগ চাইছে আমরা তো অবশ্যই গ্রহণ করব।

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) রাতে চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইউনুস শিকদারকে প্রধান সমন্বয়কারী করে ৮৬ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির অনুমোদন দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ