• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
রাজধানীর ২নং ওয়ার্ডে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে ‘জনতার কাউন্সিলর’ মীর ইমরান হোসেন মিথুনের ইফতার বিতরণ আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি মার্কিন দূতাবাসে হামলা, ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘হাইকোর্ট না রাজপথ’ স্লোগান দিতে বাধ্য করবেন না: নাহিদ ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে ইসরাইলের হামলা স্ত্রীর আত্মহত্যায় প্রধান আসামি আলভী ও তিথি আলভী আমার মেয়েকে মেরে ফেলছে: ইকরার বাবা অপরাজিত থেকেই সেমিতে দক্ষিণ আফ্রিকা, শেষ চারে প্রতিপক্ষ কে? ইরানের বিরুদ্ধে সৌদি আরবের কড়া পদক্ষেপ

উত্তরায় বাড়িতে আগুন, নিহত বেড়ে ৬

অনলাইন ডেক্স / ১৫ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
উত্তরায় বাড়িতে আগুন, নিহত বেড়ে ৬

রাজধানীর উত্তরার ১১নং সেক্টরের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি বাড়ির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রথমে তিনজনের মৃত্যুর খবর দেয় ফায়ার সার্ভিস। পরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান বলে গণমাধ্যমকে জানিয়েছেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী।

নিহতদের মধ্যে দুজন নারী, একজন পুরুষ ও একজন শিশু রয়েছে। বাকি নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার পর ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া অন্তত ১৩ জনকে হাসপাতালে পাঠানো হয়। ঘরে বিপুল পরিমাণ আসবাব থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং হতাহতের সংখ্যা বেশি হয়।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩-এর উপসহকারী পরিচালক মো. আব্দুল মান্নান জানান, প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে।

সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নেভানো সম্ভব হয়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ