• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]

কাউন্সিলর পদপ্রার্থী মীর ইমরান হোসেন মিথুনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা / ১৩৮ জন দেখেছে
আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
কাউন্সিলর পদপ্রার্থী মীর ইমরান হোসেন মিথুনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর মিরপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ‘ঈদ উপহার’ সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মীর ইমরান হোসেন মিথুনের ব্যক্তিগত অর্থায়নে এই কর্মসূচি পরিচালিত হয়।

আজ বুধবার বিকেলে রাজধানীর মিরপুর পল্লবীর কালশী নতুন রাস্তা সংলগ্ন পূর্ব কূর্মিটোলা বস্তি, কুর্মিটোলা ক্যাম্প, মুড়াপাড়া ক্যাম্প, কালাপানি স্কুল ক্যাম্প এবং ২নং ওয়ার্ড সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে কয়েক শতাধিক পরিবারের মাঝে এই ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, যা ঈদের আনন্দ উদযাপনে সাধারণ মানুষকে সহায়তা করবে।

উপহার বিতরণকালে উপস্থিত সুবিধাবঞ্চিত মানুষের উদ্দেশ্যে মীর ইমরান হোসেন মিথুন বলেন, “ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশ হলো সাধারণ মানুষের পাশে থাকা এবং তাদের মুখে হাসি ফোটানো। আমরা চাই প্রতিটি ঘরে ঈদের আনন্দ পৌঁছে যাক।” তিনি আরও বলেন, “আমি সব সময় আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই। আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের প্রতি ভালোবাসার নিদর্শন মাত্র। এই এলাকার প্রতিটি মানুষের সুখ-দুঃখে আমি আগে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশে ছায়ার মতো থাকব, ইনশাআল্লাহ। জনগণের অধিকার আদায়ে এবং তাদের মৌলিক চাহিদা পূরণে আমাদের এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”

বক্তব্যের এক পর্যায়ে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, “বিএনপি সব সময় সাধারণ মানুষের দল। আমাদের নেতা তারেক রহমান সব সময় দেশের মানুষের খোঁজখবর নিচ্ছেন। তাঁর এই মানবিক বার্তা পৌঁছে দিতেই আমি আপনাদের দ্বারে দ্বারে এসেছি। মানুষের ভালোবাসা ও দোয়াই আমার আগামীর পথচলার পাথেয়।”

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপহার পেয়ে বস্তি ও ক্যাম্পের বাসিন্দারা আনন্দ প্রকাশ করেন এবং মীর ইমরান হোসেন মিথুনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

উল্লেখ্য, মীর ইমরান হোসেন মিথুন মিরপুর এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে তিনি এলাকার উন্নয়নে এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ বলে স্থানীয়রা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ