• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]

আবারও বাবা হলেন কার্তিক, কোহলি-শিখরদের ভালোবাসা

স্পোর্টস ডেস্ক / ৩৮ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
আবারও বাবা হলেন কার্তিক, কোহলি-শিখরদের ভালোবাসা

দিনেশ কার্তিকের পরিবারে খুশির খবর। তৃতীয় সন্তানের জন্ম দিলেন দিনেশের স্ত্রী স্কোয়াশ তারকা দীপিকা পাল্লিকল। বছর পাঁচেক আগে তাদের কোল আলো করে এসেছিল যমজ পুত্র। এবার তারকাদম্পতির সংসারে যোগ হল ছোট্ট কন্যাসন্তান। ইনস্টাগ্রামে পোস্ট করে এই খুশির খবর জানিয়েছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। মিষ্টি পোস্টে একের পর এক লাইক-কমেন্টের বন্যা নেটদুনিয়ায়। বিরাট কোহলি, শিখর ধাওয়ান, অক্ষর প্যাটেলদের মতো ক্রিকেটাররা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নবজাতককে।

২০১৫ সালে বিয়ে করেন দিনেশ-দীপিকা। হিন্দু এবং খ্রিস্টান আচার মেনে তাদের চারহাত এক হয়। ২০২১ সালে জন্ম নেয় তাদের যমজ পুত্র কবীর এবং জিয়ান। এবার কন্যাসন্তান এল তারকা দম্পতির কোলে। আজ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে মেয়ের জন্মের খবর পোস্ট করেন দিনেশ। তিনি লিখেন, ‘কবীর এবং জিয়ান তাদের ছোট্ট বোনকে স্বাগত জানাচ্ছে। আমাদের পরিবারে এল নতুন সদস্য, রাহা পাল্লিকল কার্তিক।’ সদ্যোজাত কন্যার নাম ‘রাহা’ রেখেছেন তারকা দম্পতি। রাহার জন্মের খবর পেয়েই সোশাল মিডিয়ায় ভালোবাসা জানিয়েছেন একের পর এক ক্রিকেটাররা। লাভ ইমোজি দিয়েছেন বিরাট। কমেন্টে শিখর ধাওয়ান লিখেছেন কংগ্র্যাচুলেশনস। সানিয়া মির্জা, অক্ষর প্যাটেল, মনদীপ সিং, মহিপাল লোমরোররাও শুভেচ্ছা জানিয়েছেন। সঞ্জনা গণেশন, প্রীতি নারায়ণের মতো ক্রিকেটার পত্নীরাও নবজাতককে শুভেচ্ছা জানিয়েছে। রাহাকে ভালোবাসা জানিয়েছে আরসিবিও।

ব্যক্তিগত জীবনে একটা সময়ে বহু ঝড়ঝাপটা সহ্য করেছেন কার্তিক। ছোটবেলার বন্ধু নিকিতা বানজারাকে তিনি বিয়ে করেন ২০০৭ সালে। কিন্তু কার্তিকেরই সতীর্থ মুরলী বিজয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন নিকিতা। বিয়ের মাত্র পাঁচ বছরের মধ্যেই ভেঙে যায় নিকিতা-দিনেশের সেই সংসার। পরে মুরলীকে বিয়ে করেন নিকিতা। ব্যক্তিগত জীবনের সেই ধাক্কা সামলে ভারতের প্রথমসারির স্কোয়াশ তারকা দীপিকাকে বিয়ে করেন দিনেশ। বিয়ের ১১ বছর পরে তাদের কোল আলো করে এল তৃতীয় সন্তান। বর্তমানে আরসিবির কোচিং স্টাফ হিসাবে যুক্ত রয়েছেন কার্তিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ