• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]

ফিলিস্তিনে ঈদের তারিখ ঘোষণা

আস্তর্জাতিক ডেক্স / ৫৪ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
ফিলিস্তিনে ঈদের তারিখ ঘোষণা

শাওয়াল মাসের চাঁদ দেখার ভিত্তিতে ফিলিস্তিন সরকার পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। আগামী শুক্রবার (২০ মার্চ) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। খবর গালফ নিউজের।

এর আগে আফগানিস্তান, নাইজার ও মালিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদ পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। ফলে চাঁদ দেখার পার্থক্যের কারণে বিশ্বের বিভিন্ন দেশে এবার ভিন্ন দিনে ঈদ উদযাপিত হচ্ছে।

ইসলামিক ক্যালেন্ডার চাঁদ নির্ভর হওয়ায় অঞ্চলভেদে শাওয়ালের চাঁদ ভিন্ন সময়ে দেখা যায়। এ কারণেই এক দেশে রোজা ২৯ দিনে শেষ হলেও অন্য দেশে ৩০ দিন পূর্ণ হয় এবং ঈদের দিনও আলাদা হয়।

ধর্মীয় গুরুত্বের দিক থেকে ঈদুল ফিতর মুসলিম বিশ্বের অন্যতম প্রধান উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আসে আনন্দ, সংহতি ও দানশীলতার বার্তা নিয়ে।

বিশ্বজুড়ে মুসলিমরা নিজ নিজ দেশের ঘোষিত তারিখ অনুযায়ী ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ