• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]

ইরানকে নিজেদের সব সম্বল দান করছেন কাশ্মীরিরা

আর্ন্তজাতিক ডেক্স / ৩২ জন দেখেছে
আপডেট : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
ইরানকে নিজেদের সব সম্বল দান করছেন কাশ্মীরিরা

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে ভারতের জম্মু ও কাশ্মীরে ইরানের প্রতি সংহতি জানিয়ে ব্যাপক ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে বুদগাম ও বারামুলা জেলার বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে সোনা, রূপা, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী দান করছেন।

স্থানীয় সূত্র জানায়, নারীরা তাদের গয়না যেমন সোনার আংটি, কানের দুল দান করছেন। পাশাপাশি অনেকেই গবাদিপশু ও ঐতিহ্যবাহী তামার সামগ্রীও দিচ্ছেন। ঈদুল ফিতরের পর শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে স্বেচ্ছাসেবীরা ঘরে ঘরে গিয়ে ত্রাণ সংগ্রহ করছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নারীরা লাইনে দাঁড়িয়ে গয়না জমা দিচ্ছেন এবং শিশুরাও তাদের ঈদের উপহার থেকে অর্থ দান করছে। এক আইনজীবী তার পরিবারের কাছ থেকে প্রায় ৩১ লাখ রুপি সংগ্রহ করে দিয়েছেন। স্থানীয় সংগঠকদের দাবি, দানের পরিমাণ ইতোমধ্যে কয়েক কোটি রুপিতে পৌঁছেছে।

সংগৃহীত অর্থ ও সামগ্রী নগদে রূপান্তর করে অনুমোদিত চ্যানেলের মাধ্যমে ভারতে অবস্থিত ইরানের দূতাবাসে পাঠানো হচ্ছে। দূতাবাসটি সামাজিক মাধ্যমে কাশ্মীরিদের এই উদ্যোগের প্রশংসা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এই উদ্যোগে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতারাও যুক্ত হয়েছেন। বুদগামের স্থানীয় এমএলএ মুনতাসির মেহদি এক মাসের পূর্ণ বেতন দানের ঘোষণা দিয়েছেন।

তথ্যসূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ