• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]

তিন দিনে ত্রিশ লাখ ছুঁইছুঁই রাফীর প্রেশার কুকার

বিনোদন ডেস্ক / ৭০ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
তিন দিনে ত্রিশ লাখ ছুঁইছুঁই রাফীর প্রেশার কুকার

নির্মাতা রায়হান রাফী পরিচালিত নারীকেন্দ্রিক সিনেমা ‘প্রেশার কুকার’ প্রেক্ষাগৃহে দারুণ দাপট দেখাচ্ছে। একদম ভিন্নধর্মী ফ্লেভারের এই সিনেমাটি মুক্তির পর থেকেই আয়ের দিক থেকে ক্রমশ এগিয়ে যাচ্ছে।

বক্স অফিস ট্র্যাকার বিএমআর এর দেওয়া তথ্য অনুযায়ী মুক্তির প্রথম দিনে প্রেশার কুকার আয় করে ৬ দশমিক ১২ লাখ টাকা। দ্বিতীয় দিনে সিনেমাটির আয় বেড়ে দাঁড়ায় ১১ দশমিক ০৪ লাখ টাকায় এবং তৃতীয় দিনে তা আরও বেড়ে ১২ দশমিক ১৫ লাখ টাকা সংগ্রহ করে। সব মিলিয়ে মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩২ লাখ টাকায়।

বিএমআর আরও জানিয়েছে মাল্টিপ্লেক্সে তৃতীয় দিনেও সিনেমাটির দারুণ প্রবৃদ্ধি দেখা গেছে। দর্শকদের ইতিবাচক রিভিউ বা পজিটিভ ওয়ার্ড অব মাউথ ছড়িয়ে পড়ায় সিনেমাটি নিয়ে এখন সবার মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। গতকাল তৃতীয় দিনে স্টার সিনেপ্লেক্সের ১৫টি এবং লায়ন সিনেমাসের ৩টি মিলিয়ে মোট ১৮টি শো চলেছে সিনেমাটির। এর মধ্যে ৮টি শো সম্পূর্ণ হাউসফুল এবং ১টি শো প্রায় হাউসফুল ছিল। তিন দিন শেষে প্রেশার কুকার সিনেমাটির মাল্টিপ্লেক্স থেকে মোট আয় তাই ত্রিশ লাখ টাকার কাছাকাছি পৌঁছে গেছে।

চার নারী চরিত্রকে কেন্দ্র করে এগিয়েছে রায়হান রাফীর এই ব্যতিক্রমী গল্প। এই নারীকেন্দ্রিক সিনেমায় অনবদ্য অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ