• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, মুহূর্তেই ভাইরাল ভিডিও আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স ইরান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা প্রকাশ করল পেন্টাগন

আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক / ৯৯ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স

আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার (২১ এপ্রিল) ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হবেন বলে আশা করা হচ্ছে। মার্কিন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে অ্যাক্সিওস।

এই আলোচনায় অংশ নিতে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারও ইসলামাবাদে যাবেন বলে আশা করা হচ্ছে।

ভ্যান্স এমন এক সময়ে পাকিস্তানে পৌঁছাবেন যখন চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক দ্বারপ্রান্তে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে হুমকি দিয়েছেন যে, যদি কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হয়, তবে তিনি ইরানের বিভিন্ন সেতু এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে নতুন করে বোমা হামলা শুরু করবেন।

যদিও এতো অল্প সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন কাজ, তবে আলোচনার ক্ষেত্রে অগ্রগতির কোনো লক্ষণ দেখা দিলে ট্রাম্প সময়সীমা আরও বাড়াতে সম্মত হতে পারেন।

ট্রাম্প ইতোমধ্যে কার্যকরভাবে একদিন সময় বাড়িয়ে দিয়েছেন। যদিও যুদ্ধবিরতির জন্য নির্ধারিত দুই সপ্তাহের মেয়াদ মঙ্গলবার শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সোমবার তিনি জানিয়েছেন যে এই সময়সীমা আসলে বুধবার সন্ধ্যা পর্যন্ত।

হোয়াইট হাউস সোমবার সারাদিন তেহরানের একটি সংকেতের অপেক্ষায় ছিল যে তারা তাদের আলোচক দলকে ইসলামাবাদে পাঠাবে কি না।

এ বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) চাপের কারণে আলোচকরা কিছুটা সময় নিচ্ছিলেন। বিপ্লবী গার্ড বাহিনীর দাবি ছিল—যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত কোনো আলোচনা হবে না।

পাকিস্তান, মিশর এবং তুরস্কের মধ্যস্থতাকারীরা ইরানিদের এই বৈঠকে যোগ দেওয়ার জন্য বারবার তাগাদা দিচ্ছিলেন। শেষ পর্যন্ত সূত্র জানিয়েছে, সোমবার রাতে ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে ‘সবুজ সংকেত’ আসে।

দুটি সূত্র জানিয়েছে যে ভ্যান্স মঙ্গলবার সকালে রওনা দেবেন, অন্যদিকে তৃতীয় একটি সূত্র জানিয়েছে যে তিনি সোমবার গভীর রাতেই রওনা হতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ