• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক / ১২৪ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬
ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে অব্যাহতি পাওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই এবার রাজপথে গণরোষের মুখে চকবাজারের বিতর্কিত ছাত্রদল নেতা মোহাম্মদ ইয়াসিন। চাঁদাবাজি, মাদক ব্যবসা আর কিশোর গ্যাং পরিচালনার অভিযোগে এই বহিষ্কৃত নেতার বিচারের দাবিতে ফুঁসে উঠেছেন চানখারপুল ও বকশীবাজার এলাকার সাধারণ ব্যবসায়ীরা।

ঘটনার সূত্রপাত গত ২৩ মে। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের পক্ষ থেকে এক বার্তার মাধ্যমে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে চকবাজার থানা ছাত্রদলের ২৭ নং ওয়ার্ডের আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে দলীয় এই সিদ্ধান্তের পরই বেরিয়ে আসতে শুরু করে ইয়াসিনের অন্ধকার জগতের নানা তথ্য।

আজ ২৪ মে সকালে ঢাকা মেডিকেল, চানখারপুল, বকশীবাজার ও হোসনী দালান এলাকার কয়েকশ ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়ে এক প্রতিবাদ মিছিল বের করেন। ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি— ইয়াসিন দীর্ঘ দিন ধরে ছাত্রদলের পদের দাপট দেখিয়ে এলাকায় চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছিলেন। তার নির্দেশে পরিচালিত কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। টাকা না দিলেই জুটতো মারধর আর হুমকি। ইয়াসিনের মাদক সংশ্লিষ্টতার কারণে এলাকার যুবসমাজও আজ ধ্বংসের মুখে।

সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগে দল তাকে ছুড়ে ফেললেও, ক্ষোভ থামেনি স্থানীয়দের। ইয়াসিন ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ