• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
  • [কনভাটার]

২০ কোটি টাকার ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক

প্রতিবেদকের নাম : / ৯ ভিজিটর
আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬

কক্সবাজারের টেকনাফে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর সাড়ে ৫ লাখের বেশি ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‌্যাব-১৫। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

রোববার (২ আগস্ট) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মিয়ানমারের পিন্ডিসং জেলার ফতু থানার সুলিয়াপাড়া গ্রামের করিম আলী এবং রাখাইন রাজ্যের মংডু জেলার দলিয়াপাড়া গ্রামের হাসান আরাফ।

রোববার বিকাল ৩টায় কক্সবাজারে র‌্যাব-১৫-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, মিয়ানমার থেকে একটি চক্র নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করে বিপুল পরিমাণ ইয়াবা স্থানীয় মাদককারবারিদের কাছে সরবরাহের উদ্দেশ্যে টেকনাফের নাজিরপাড়া এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ভোর ৪টা ২০ মিনিটে সেখানে অভিযান চালানো হয়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুই মিয়ানমার নাগরিককে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা দুটি বস্তা তল্লাশি করে ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান আরও জানান, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, এর আগের দিন শনিবার (১ আগস্ট) বিকালে টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকায় পৃথক একটি অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। ওই ঘটনায় মামলা দায়ের করে আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ