• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
পুরান ঢাকার রাজপথের আপসহীন মুখ শাহিদা মোর্শেদ: লড়াই-সংগ্রামে যিনি বিএনপির দুর্দিনের কাণ্ডারি ৩০ ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর হুতিদের ওপর সাঁজোয়া যান চালিয়ে দিল সৌদি সমর্থিত বাহিনী আ.লীগের সিগারেট কোম্পানি পরিচালনা করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে, আরও ৩৫ লাখ পাবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার মেসিকে নিয়ে ফুটবল কিংবদন্তিদের অমর উক্তি কাশবনে যেতে না পেরে আক্ষেপ পরীমনির বিজেপি সমর্থক পরিবার, বামপন্থি নেহার মধ্যে মতপার্থক্য দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে: রিজভী

জন্মদিনে স্বামী-সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক / ৫৩২ ভিজিটর
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ তার ৪৩তম জন্মদিন পরিবারের সঙ্গে ঘরোয়া আয়োজনে উদযাপন করেছেন। এ উপলক্ষে স্বামী ভিকি কৌশল ও তাদের আট মাস বয়সি ছেলে ভিহানকে নিয়ে তোলা কিছু বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে একটি আবেগঘন ছবি। সেখানে ক্যাটরিনাকে ছেলে ভিহানের ছোট্ট হাতে স্নেহভরে চুমু খেতে দেখা যায়। তবে সন্তানের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় ছবিতে তার মুখ দেখানো হয়নি। পোস্টে জন্মদিনের একক ছবির পাশাপাশি ভিকি কৌশলেরও একটি ঝলক রয়েছে।

ছবিগুলোর ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, সবচেয়ে মূল্যবান আশীর্বাদের জন্য আমি সবসময় কৃতজ্ঞ। এটাই ছিল আমার জীবনের সেরা জন্মদিন।

অভিনেত্রী দিয়া মির্জা পোস্টটির মন্তব্যে লেখেন, ভালোবাসা ও শুভকামনা। এছাড়া বাণী কাপুর, আদিতি রাও হায়দারি, নীল নিতিন মুকেশ ও জোয়া আখতারের মতো তারকারা লাল হৃদয়ের ইমোজি দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে ভিকি কৌশলও স্ত্রীর জন্মদিন উপলক্ষে একটি ছবি শেয়ার করেছিলেন। সেই ছবিতে ক্যাটরিনাকে জড়িয়ে ধরে কেকের একটি টুকরো হাতে ক্যামেরার দিকে হাসিমুখে পোজ দিতে দেখা যায় এই তারকা দম্পতিকে। ছবির ক্যাপশনে ভিকি হিন্দিতে লিখেছিলেন, আমার প্রিয় মানুষের জন্মদিন।

জানা যায়, ২০১৯ সালে নির্মাতা জোয়া আখতারের আয়োজিত একটি অনুষ্ঠানে প্রথম দেখা হয় ভিকি ও ক্যাটরিনার। এরপর একই বছর তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বিয়ে করেন তারা।

২০২৫ সালের নভেম্বরে এই দম্পতির ঘরে জন্ম নেয় প্রথম সন্তান ভিহান। চলতি বছরের শুরুতে তারা জানান, ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমায় ভিকির চরিত্রের নাম অনুসারেই ছেলের নাম রাখা হয়েছে ভিহান।

বর্তমানে মাতৃত্বকে সময় দেওয়ার জন্য চলচ্চিত্র থেকে বিরতিতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। অন্যদিকে ভিকি কৌশলকে পরবর্তী সময়ে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে দেখা যাবে।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ