• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, মুহূর্তেই ভাইরাল ভিডিও আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স ইরান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা প্রকাশ করল পেন্টাগন

যে অল্প কয়েকজন মেয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থাকতেন, পাপন আপা তাদের একজন

অনলাইন ডেস্ক / ৮৮ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
যে অল্প কয়েকজন মেয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থাকতেন, পাপন আপা তাদের একজন

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিজয়নগর উপজেলার মেয়ে নাদিয়া পাঠান পাপন। সাম্প্রতিক সময়ে নাদিয়া পাঠান পাপনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে, এ বিষয়ে এবার কথা বলেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে নাদিয়া পাঠান পাপনকে নিয়ে চলমান বিতর্কের সমালোচনা করেছেন তিনি।

স্ট্যাটাসে রাশেদ খাঁন লিখেছেন, আমি তাকে অনেক আগে থেকেই চিনি। ঢাকার বুকে যে অল্প ক’জন মেয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকতেন, পাপন আপা তাদের একজন।

তিনি বলেন, আওয়ামী লীগ নেত্রীর মেয়ে গণঅভ্যুত্থানের সময় লাঠি হাতে কী করে—এ ধরনের প্রশ্ন তোলা হচ্ছে। কিন্তু বাস্তবতা যাচাই না করেই তাকে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে, যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
রাশেদ খাঁন অভিযোগ করেন, কিছু গণমাধ্যম শুধুমাত্র পারিবারিক পরিচয় খুঁজে বের করলেও সংশ্লিষ্ট ব্যক্তির রাজনৈতিক ইতিহাস, আন্দোলন-সংগ্রাম বা দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা তুলে ধরতে ব্যর্থ হচ্ছে।

নিজের স্ট্যাটাসে তিনি দাবি করেন, নাদিয়া পাঠান পাপন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই তিনি বর্তমান অবস্থানে পৌঁছেছেন।

স্ট্যাটাসের শেষে তিনি পাপনের প্রতি শুভকামনাও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ