• ঢাকা, বাংলাদেশ রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, মুহূর্তেই ভাইরাল ভিডিও আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স

আল-আজহারে নিজের ‘থ্রি জিরো থিওরি’ তুলে ধরলেন প্রফেসর ইউনূস

রিপোর্টার নাম: / ১৫২ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

মিসরের কায়রোতে বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিনি স্বপ্ন পূরণ এবং জীবনে সফল হতে চ্যালেঞ্জ নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বক্তৃতাকালে নিজের উদ্ভাবিত ‘থ্রি জিরো থিওরি’ তুলে ধরেন।

এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাসস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন তিনি।

গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সময় তিনি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তিনি চ্যালেঞ্জ গ্রহণ করায় বাংলাদেশের জনগণ আজ ব্যাংক থেকে সুফল ভোগ করছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাকে স্বপ্ন দেখতে হবে, যদি আপনার স্বপ্ন না থাকে তবে আপনি জীবনে সফল হবেন না।’

প্রফেসর ইউনূস বলেন, তার স্বপ্ন ছিল বলেই গ্রামীণফোন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। 

সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সমাজ পরিবর্তনে লক্ষ্য অর্জনে সামাজিক ব্যবসার বিকল্প নেই।

তার ‘থ্রি জিরো থিওরি’ সম্পর্কে নোবেল বিজয়ী বলেন, বিশ্বকে এগিয়ে নিতে শূন্য কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য এবং শূন্য বেকারত্ব- এই তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া জরুরি।

এর আগে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. সালামা দাউদ অধ্যাপক ইউনূসকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাগত জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড মাহমুদ সিদ্দিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ