• ঢাকা, বাংলাদেশ রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, মুহূর্তেই ভাইরাল ভিডিও আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স

বোলারদের নৈপুণ্যে মেট্রোকে হারিয়ে ফাইনালে রংপুর

রিপোর্টার নাম: / ১৪৪ জন দেখেছে
আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির প্রথম আসরে ফাইনাল নিশ্চিত করেছে রংপুর। লিগ পর্বে অপরাজিত থাকা ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে ৫ উইকেটে জিতেছে তারা।

আগে ব্যাটিংয়ে নেমে রংপুর বোলারদের সামনে সুবিধা করতে পারেনি মেট্রো। ওপেনিংয়ে ২৪ রান করা দলটি ১৫তম ওভারে ৬৬ রানে ছয় উইকেট হারায়। আবু হায়দার রনির ৮ বলে ২ ছয়ে ১৬ রানের ক্যামিও ইনিংসে একশ পার করে তারা।

এর আগে ইমরানুজ্জামান ৩০ ও আমিনুল ইসলাম বিপ্লব অপরাজিত ২৩ রানে অবদান রাখেন। মূলত ব্যাটিং ব্যর্থতার কারণে ৯ উইকেটে ১০৭ রানে থামে মেট্রো। 

রংপুরের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন রবিউল হক। দুটি উইকেট পান আলাউদ্দিন বাবু। একটি করে নেন এনামুল হক আনাম ও আরিফ আহমেদ।

সহজ লক্ষ্যে নেমে বিপদে পড়েছিল রংপুরও। বিনা উইকেটে ৩০ রান করা দলটি ৪৫ রানে তিন উইকেট হারায়। 

লক্ষ্য ছোট থাকার কারণে এই বিপদ উতরে যেতে সমস্যা হয়নি রংপুরের। তানবীর হায়দার ২২ রানে অপরাজিত থেকে দলকে জেতান। আরিফুল হকও সমান সংখ্যক রান করেন। এই দুটি ইনিংসই দলটির যৌথ সর্বোচ্চ। 

শেষ ওভারের প্রথম বলে ৬ উইকেট হারিয়ে ১০৮ রান করে রংপুর।

ফাইনালে রংপুরের প্রতিপক্ষ চূড়ান্ত হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা ও মেট্রোর ম্যাচ শেষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ