• ঢাকা, বাংলাদেশ রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, মুহূর্তেই ভাইরাল ভিডিও আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স

সরকারকে সময় দিয়ে শাহবাগ ছেড়ে শহীদ মিনারে বিডিআর স্বজনরা

রিপোর্টার নাম: / ১২৩ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫

পিলখানা হত্যাকাণ্ডের মামলায় কারাগারে থাকা বিডিআর সদস্যদের মুক্তি, পুনঃতদন্তসহ তিন দফা দাবি পূরণে সরকারকে দুই ঘণ্টা সময় দিয়েছেন বিক্ষোভরত স্বজনরা।

বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো বিডিআরের পরিবারের সদস্যরা শাহবাগ মোড় অবরোধ করেছিল। পরে তারা শাহবাগ মোড় ছেড়ে শহীদ মিনার এলাকায় গিয়েছেন। এখন শাহবাগে যান চলাচল স্বাভাবিক।

এর আগে বেলা ১টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখানোর পর বিকাল সাড়ে ৩টায় তারা অবস্থান ছেড়ে শহীদ মিনারের দিকে যাত্রা করেন।

চাকরিচ্যুত বিডিআর সদস্য মাহফুজ বলেন, ‌‘জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে ছাত্রনেতাদের অনুরোধে আমরা দুই ঘণ্টার জন্য শহীদ মিনারে ফিরে যাচ্ছি। দাবি আদায়ের কোনো আশ্বাস বা সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না হলে আমরা দুই ঘণ্টা পর ফের শাহবাগ অবরোধ করব।’

তাদের দাবিগুলো হল-পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার সব বিডিআর সদস্যের মুক্তি, পিলখানা হত্যাকাণ্ডের মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন এবং পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্ত ও ন্যায়বিচার।

উল্লেখ্য, পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় বিডিআরের নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে সাড়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল বুধবার সকাল থেকেই নানা প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হন। এরপর বেলা সাড়ে ১২টার পর তারা শহীদ মিনার থেকে যমুনার উদ্দেশে পদযাত্রা শুরু করেন। শাহবাগ পর্যন্ত এলে তাদের বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে তারা শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ