• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
রাজধানীর ২নং ওয়ার্ডে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে ‘জনতার কাউন্সিলর’ মীর ইমরান হোসেন মিথুনের ইফতার বিতরণ আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি মার্কিন দূতাবাসে হামলা, ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘হাইকোর্ট না রাজপথ’ স্লোগান দিতে বাধ্য করবেন না: নাহিদ ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে ইসরাইলের হামলা স্ত্রীর আত্মহত্যায় প্রধান আসামি আলভী ও তিথি আলভী আমার মেয়েকে মেরে ফেলছে: ইকরার বাবা অপরাজিত থেকেই সেমিতে দক্ষিণ আফ্রিকা, শেষ চারে প্রতিপক্ষ কে? ইরানের বিরুদ্ধে সৌদি আরবের কড়া পদক্ষেপ

নড়াইলে অতি ক্ষুদ্র ও মাঝারি খাতে ১৭ জন উদ্যোক্তার মাঝে ২ কোটি ১৯লাখ ৫০ হাজার টাকার ঋণ বিতরণ

রিপোর্টার নাম: / ১৩১ জন দেখেছে
আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

নড়াইল প্রতিনিধি
নড়াইলে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র কুটির ও মাঝারি (সিএমএসএমই) খাতে নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ বিষয়ক ব্যাংকার-উদ্যোক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে ১৭ জন উদ্যোক্তার মাঝে ২ কোটি ১৯লাখ ৫০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে শহরের আলাদাতপুর একটি গেস্ট হাউজ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে ও লীড ব্যাংক পূবালী ব্যাংকের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শেখ মোঃ সামসু্দ্েদাহা। সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক খুলনা অঞ্চলের নির্বাহী পরিচালক এস.এম. হাসান রেজা, বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস নড়াইলের উপ-মহা-ব্যবস্থাপক মনোতোষ সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসি নড়াইল শাখার এজিএম এআরএম রকিবুল হাসান, জনতা ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক সাইফুর রহমান, পূবালী ব্যাংক পিএলসি নড়াইল শাখার ব্যবস্থাপক মোঃ মনছুর আলী, ইসলামী ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক মোঃ আজিজুল ইসলাম প্রমুখ । সঞ্চালনা করেন পূবালী ব্যাংক পিএলসি নড়াইল শাখার সিনিয়র অফিসার কাকলী ইয়াসমিন।
বক্তারা, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র কুটির ও মাঝারি খাতে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে ও তাদের স্বাবলম্বী করে তুলতে সহজশর্তে ও কোনরকম হয়রানী ছাড়াই ঋণ প্রদানের অনুরোধ জানান। সভায় আরো জানানো হয়, নড়াইলের ১৬টি ব্যাংকের মাধ্যমে চলতি বছরের জানুয়ারী মাস হতে নভেম্বর মাস পর্যন্ত সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তাদের মাঝে মোট ৪ কোটি ৯৮ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়েছে।
সভা শেষে নড়াইলের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সিএমএসএমই খাতে ১৭ জন নারী উদ্যোক্তাদের মাঝে ২ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।
সমাবেশে জেলার সকল ব্যাংকের কর্মকর্তারা ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। ###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ