• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নড়াইলে মদ্যপানে স্কুলছাত্রীর মৃত্যু, অসুস্থ আরেক ছাত্রী

রিপোর্টার নাম: / ১৫০ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

নড়াইল প্রতিনিধি
নড়াইলের মহাজন গ্রামের মালোপাড়ায় মদ্যপানে দশম শ্রেণির ছাত্রী পূজা করের (১৫) মৃত্যু হয়েছে।  গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে তার মৃত্যু হলেও বুধবার দুপুরে বিষয়টি জানাজানি হয়। পূজা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের ননী বিশ্বাসের মেয়ে। এ ঘটনায় অপর স্কুলছাত্রী ত্রিনয়নী বিশ্বাস (১৫) অসুস্থ অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ত্রিনয়নী রাজবাড়ীর পাংশা উপজেলার আবাশপুর গ্রামের পলাশ বিশ্বাসের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, কার্তিয়ানী পূজা উপলক্ষে পূজা ও তার খালাতো বোন ত্রিনয়নী মামাবাড়ি মহাজন গ্রামে বেড়াতে আসে। এরপর গত মঙ্গলবার দু’জনে মদ্যপান করে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক পূজাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কর্তব্যরত চিকিৎসক খালিদ সাইফুল্লাহ বেলাল জানান, পূজাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। ত্রিনয়নীকে চিকিৎসা দেয়া হচ্ছে। লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা  নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ