• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সংস্কারের রূপরেখা প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে কিছু প্রশ্ন

রিপোর্টার নাম: / ১৬৬ জন দেখেছে
আপডেট : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

গত শাসনব্যবস্থার সঙ্গে সম্পর্কিত অপশাসন নিরসনে অন্তর্বর্তী সরকার সংস্কারের প্রক্রিয়া শুরু করেছে। এই উদ্যোগ প্রশংসাযোগ্য। সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, আইনপ্রয়োগ, দুর্নীতি, নির্বাচনী প্রক্রিয়া—এই ছয় ক্ষেত্রে সংস্কার-পরিকল্পনার খসড়া তৈরির জন্য কমিশন গঠন করা হয়েছে।

এ ছাড়া দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটি দেশের মূল অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো দ্রুত চিহ্নিত করার জন্য। আরেকটি কমিটি হয়েছে নির্দিষ্ট সমস্যাগুলো অবিলম্বে মোকাবিলা করা এবং দীর্ঘমেয়াদি সংস্কারের সুপারিশ করার জন্য প্রয়োজনীয় অর্থনৈতিক বিষয়গুলো চিহ্নিত করতে। সম্প্রতি স্বাস্থ্য, নারী, গণমাধ্যম ও শ্রম-সম্পর্কিত আরও চারটি কমিশন গঠন করা হয়েছে।

সব মিলিয়ে এটি একটি বিশাল কাজ, বিশেষ করে এর বাস্তবায়ন। আমরা অতীতে এ রকম প্রতিটি ক্ষেত্রে সরকারি নীতির বাস্তবায়ন ব্যর্থতার পাশাপাশি প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোর ক্রমবর্ধমান অবক্ষয় প্রত্যক্ষ করেছি। অনুমান করা যায়, এই অপশাসনের প্রক্রিয়া ঘুরিয়ে দিতে কমিশন ও কমিটিগুলোর নিজ নিজ ক্ষেত্রে কী করা দরকার, সে সম্পর্কে একগুচ্ছ উপযুক্ত ধারণা হাজির করবে।

তবে এ বিষয়ে জনসাধারণের কাছে একটি বিষয় তেমন স্পষ্ট নয়। তা হলো, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কারগুলো কার্যকর করা হবে এবং কারা এসব সংস্কার কার্যকর করবেন?

আমাদের মনে রাখা দরকার, যেসব ক্ষেত্রে সংস্কারের প্রয়োজন, সেসব সমস্যা যে কেবল বিগত শাসনামলেই উদ্ভূত হয়েছে, এমন নয়। অনেক ক্ষেত্রেই সমস্যাগুলো কয়েক দশকের বেশি সময় আগের। প্রতিটি শাসনামলে সমস্যাগুলো চিহ্নিত করা এবং তা সমাধানে ব্যর্থতা সমস্যা আরও বাড়িয়ে তুলেছে। আওয়ামী লীগের প্রায় ১৬ বছরের শাসন এসব সমস্যাকে ক্যানসারের মতো গভীরতর করেছে। আমাদের রাজনীতিকে অপূরণীয় ক্ষতি থেকে বাঁচাতে প্রয়োজন গুরুতর অস্ত্রোপচারেরমতো হস্তক্ষেপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ