• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস, বিমানবন্দরে শুভাকাঙ্ক্ষী ও নেতা-কর্মীদের ঢল ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সঙ্গে সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খোকনের মতবিনিময় ৩৩ নম্বর ওয়ার্ডে ‘মাজেদ সরদার বিপণী বিতান’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি হামিদুর রহমান ৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বিএনপির ত্যাগের প্রতীক আরিফুর রহমান নাদিম গাইবান্ধায় তীব্র বিদ্যুৎ সংকট, শহরে ১২ ও গ্রামে ১৭ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন মেলেনি থাইল্যান্ডে সাদিয়া আয়মানের মিষ্টি মুহূর্ত, নজর কাড়ল ‘চকলেট লুক’ কেশম দ্বীপের উপকূলে ভেসে উঠেছে তেল, উৎস খুঁজছে ইরান তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত ফেনীতে সাত মাসে চুরি শতাধিক ট্রান্সফরমার

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী বুবলী

বিনোদন ডেস্ক / ৩১০ ভিজিটর
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

গত বছর মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’-এ অভিনয়ের জন্য নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে বুবলী বলেন, “নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেয়ালের দেশ’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে সত্যি আমি অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ বোধ করছি। এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এই যাত্রার অংশ হওয়া প্রতিটি মানুষের।”

‘দেয়ালের দেশ’ সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘সিনেমার পরিচালক মিশুক মনি, প্রযোজক, লেখক, সহশিল্পী, চিত্রগ্রাহক, মেকআপ ও পোশাক বিভাগসহ পর্দার পেছনের সব কলাকুশলীদের আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের অদম্য পরিশ্রম, উৎসর্গ ও বিশ্বাসের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে।’

পুরস্কারপ্রাপ্তির আনন্দ সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাগ করে নিয়েছেন বুবলী। নিজের পোস্টে তিনি এই স্বীকৃতিকে পুরো ‘দেয়ালের দেশ’ টিমের অর্জন হিসেবে উল্লেখ করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত বছর মুক্তিপ্রাপ্ত ‘দেয়ালের দেশ’ সিনেমায় বুবলীর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। সেই অভিনয়ের স্বীকৃতি হিসেবেই এবার নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ