• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস, বিমানবন্দরে শুভাকাঙ্ক্ষী ও নেতা-কর্মীদের ঢল ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সঙ্গে সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খোকনের মতবিনিময় ৩৩ নম্বর ওয়ার্ডে ‘মাজেদ সরদার বিপণী বিতান’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি হামিদুর রহমান ৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বিএনপির ত্যাগের প্রতীক আরিফুর রহমান নাদিম গাইবান্ধায় তীব্র বিদ্যুৎ সংকট, শহরে ১২ ও গ্রামে ১৭ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন মেলেনি থাইল্যান্ডে সাদিয়া আয়মানের মিষ্টি মুহূর্ত, নজর কাড়ল ‘চকলেট লুক’ কেশম দ্বীপের উপকূলে ভেসে উঠেছে তেল, উৎস খুঁজছে ইরান তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত ফেনীতে সাত মাসে চুরি শতাধিক ট্রান্সফরমার

বিশ্বকাপ জয়ের উল্লাসেও রদ্রির মুখে শুধু মেসির প্রশংসা

স্পোর্টস ডেক্স / ২০২ ভিজিটর
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬

স্পেনের উৎসব তখন আকাশ ছুঁয়েছে। বিশ্বকাপ ট্রফি ঘুরে বেড়াচ্ছে এক হাত থেকে আরেক হাতে, লাল-হলুদের উল্লাসে ভেসে যাচ্ছে মেটলাইফ স্টেডিয়াম। সেই আনন্দের মাঝেও চোখে পড়ে আরেকটি দৃশ্য-মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি।

পরাজয়ের ভারে নুইয়ে পড়া সেই মুহূর্তেই ফুটবলের সবচেয়ে সুন্দর ছবিগুলোর একটি আঁকলেন রদ্রি। প্রতিপক্ষকে হারানোর আনন্দ ছাপিয়ে স্পেন অধিনায়কের কণ্ঠে ধরা পড়ল আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি নিখাদ শ্রদ্ধা।

নিউ জার্সি স্টেডিয়ামে রোববার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে স্পেন। ম্যাচ শেষে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জেতা রদ্রি বলেন, ম্যাচ শুরুর আগে অধিনায়কদের আনুষ্ঠানিক ফটোসেশনে মেসির পাশে দাঁড়ানোই ছিল তার জন্য বিশেষ এক মুহূর্ত।

রদ্রি বলেন, সত্যি বলতে, অধিনায়কদের কিক অফের সময় তার (মেসি) সঙ্গে ছবি তোলার সুযোগ পাওয়াটা… এটা অনেক বড় ব্যাপার। ফুটবলের জন্য তিনি যা প্রতিনিধিত্ব করেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন।

তিনি বলেন, ম্যাচ শেষে তাকে কাঁদতে দেখেছি। আমার মনে হয়েছে, একজন খেলোয়াড় হিসেবে এবং আর্জেন্টিনার ফুটবলের জন্য তিনি যে অবদান রেখেছেন, সেটা উপলব্ধি করেই তিনি কাঁদছিলেন। তার অর্জন ও তিনি যা কিছু দেখিয়েছেন, তার প্রতি আমার কেবল গভীর শ্রদ্ধা আছে।

এই বিশ্বকাপে নিজের গুরুত্ব ভালোভাবেই প্রমাণ করেছেন রদ্রি। ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের মাধ্যমে তিনি যোগ করলেন আরও একটি ব্যক্তিগত অর্জন। এর আগে ইউরো ২০২৪–এর সেরা খেলোয়াড়ের স্বীকৃতি ও ২০২৩ সালের ব্যালন ডি’অর জেতেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার।

বিশ্বকাপ জয়ের পাশাপাশি নতুন এক রেকর্ডও গড়েছে স্পেন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় দলটি টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে শিরোপা জিতেছে। এই সময়ে তারা জিতেছে ২০২৩ নেশনস লিগ, ইউরো ২০২৪ ও ২০২৬ বিশ্বকাপ। এছাড়া ২০২৫ নেশনস লিগে হয়েছিল রানার্স-আপ।

অন্যদিকে, পরাজয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি মেসি। শেষ বাঁশি বাজতেই চোখের জল লুকাতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক। সেই দৃশ্য দ্রুতই ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে এবং স্পেনের শিরোপা জয়ের মাঝেও অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ