• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
মিল্টনকে আহ্বায়ক ও জাহাঙ্গীরকে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, কাল যাচ্ছেন ওমরাহ পালনে পাকিস্তানকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা চেলসির ব্রাজিলিয়ান বিস্ময় বালককে পেতে মরিয়া পিএসজি অন্যের জন্য গর্ত খুঁড়লে শেষ পর্যন্ত নিজেকেই তাতে পড়তে হয়: পুতিন হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দিচ্ছে সৌদি আরব, মধ্যস্থতায় ইরান! রমজানের আগেই ভোজ্যতেলের দাম বাড়াতে চান ব্যবসায়ীরা ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ… আওয়ামী লীগকে নিয়ে যা বললেন জামায়াত আমির ১৫০ কিমি গতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে?

অভিষেকের তাণ্ডব, ৯১ বলে ২৩৩

স্পোর্টস ডেক্স / ৪৫৫ ভিজিটর
আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬
অভিষেকের তাণ্ডব, ৯১ বলে ২৩৩

ওয়ানডে ক্রিকেটে রীতিমতো তাণ্ডব চালালেন ভারতীয় তারকা ক্রিকেটার অভিষেক শর্মা। ঘরোয়া ক্রিকেটে বিস্ফোরক ইনিংস খেলে ওয়ানডেতে ডবল সেঞ্চুরি হাঁকালেন এই বাঁহাতি তারকা।

পঞ্জাব আন্তঃজেলা সিনিয়র প্রতিযোগিতায় অমৃতসরের হয়ে নেমেছিলেন অভিষেক। মাত্র ৯১ বলে ২৩৩ রানের ‘সুপার সাইক্লোনিক’ ইনিংস খেললেন। তার ইনিংস সাজানো ১৫টি চার ও ২৫টি ছক্কা। স্ট্রাইক রেট ২৫৬.০৪।

রোববার অমৃতসরের গান্ধী গ্রাউন্ডে হওয়া এই ম্যাচে শুরু থেকে তুরীয় মেজাজে ছিলেন অভিষেক। তরন তারণের বোলারদের একেবারেই রেয়াত করেননি। অভিষেকের মারকাটারি ইনিংসের সৌজন্যে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৩৩ রানের পাহাড় গড়ে অমৃতসর।

অভিষেকের বিধ্বংসী ইনিংসের ভিডিও এবং স্কোর কার্ড সোশাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল। তার ইনিংসকে ‘স্টেটমেন্ট নক’ বলে আখ্যা দিয়েছেন নেট নাগরিকরা।

বছরের শুরুতে টি-টোয়েন্টি ব্যাটারদের আইসিসি ক্রমতালিকার শীর্ষে থাকা অভিষেক এখন তিন নম্বরে। জিম্বাবুয়ে সফরে তিন ইনিংসে তার রান ছিল মাত্র ১১। গড় ৩.৬৬। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টি-টোয়েন্টিতে করেছিলেন ১৩১ রান। গড় ২৬.২। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচে ৪৯ রান। গড় ২৪.৫। শেষ ১০টি টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে এসেছে মাত্র একটি হাফসেঞ্চুরি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অফ স্পিনের বিরুদ্ধে একাধিকবার উইকেট দিয়ে এসেছেন। বিশ্বকাপের পরেও বিপক্ষ দলের অধিনায়ক সেই দুর্বলতায় বারবার আঘাত হেনেছেন। পরিসংখ্যানও সেই ছবিই তুলে ধরছে। বিশ্বকাপের আগে অভিষেকের গড় ছিল ৩৭.০৫। স্ট্রাইক রেট প্রায় ১৯৫।

বিশ্বকাপের পর সেই গড় নেমে এসেছে ১৯.৪-এ। স্ট্রাইক রেটও কমে দাঁড়িয়েছে ১৬৫-এর আশপাশে। সেই কারণে অনেকেই মনে করছেন, ২৩৩ রানের এই ইনিংস নিঃসন্দেহে তাঁর আত্মবিশ্বাস ফেরাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ