• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
ঘাটাইলে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় চারজনের বিরুদ্ধে এজাহার গ্রহণের নির্দেশ আদালতের মিল্টনকে আহ্বায়ক ও জাহাঙ্গীরকে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, কাল যাচ্ছেন ওমরাহ পালনে পাকিস্তানকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা চেলসির ব্রাজিলিয়ান বিস্ময় বালককে পেতে মরিয়া পিএসজি অন্যের জন্য গর্ত খুঁড়লে শেষ পর্যন্ত নিজেকেই তাতে পড়তে হয়: পুতিন হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দিচ্ছে সৌদি আরব, মধ্যস্থতায় ইরান! রমজানের আগেই ভোজ্যতেলের দাম বাড়াতে চান ব্যবসায়ীরা ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ… আওয়ামী লীগকে নিয়ে যা বললেন জামায়াত আমির

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেলেন তাৎক্ষণিক

আন্তর্জাতিক ডেস্ক / ১৬৮ ভিজিটর
আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেলেন তাৎক্ষণিক

ভারতের দিল্লিতে রাস্তা পরিদর্শনে গিয়ে ভিডিও ধারণ করতে থাকা এক তরুণকে চড় মারেন বিজেপির মন্ত্রী পারভেশ ভার্মা। এ সময় মন্ত্রীকে পাল্টা চড় মারতে যান ওই তরুণ। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পশ্চিম দিল্লির তিলক নগরে একটি রাস্তা পরিদর্শনে গিয়েছিলেন দিল্লির লোকনির্মাণ দপ্তরের (পিডব্লিউডি) মন্ত্রী পারভেশ ভার্মা। সেখানে আম আদমি পার্টির তিলক নগরের বিধায়ক জারনাইল সিংয়ের সঙ্গে রাস্তার নির্মাণমান নিয়ে তার কথা-কাটাকাটি হয়।

ভিডিওতে দেখা যায়, জারনাইল সিং রাস্তার পিচের বড় অংশ হাত দিয়ে তুলে ফেলছেন। তিনি দাবি করেন, রাস্তার নির্মাণ এতটাই নিম্নমানের যে হাত দিয়েই তা তুলে ফেলা যাচ্ছে। এ নিয়ে মন্ত্রী ও বিধায়কের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

এরপর পারভেশ ভার্মা সেখান থেকে চলে যাওয়ার সময় জারনাইল সিংয়ের ব্যক্তিগত সহকারী সাহিব সিং তাদের কথোপকথন ভিডিও করছিলেন। ভিডিও ধারণ বন্ধ করতে পারভেশ ভার্মা তার হাত থেকে মোবাইল ফোন সরিয়ে দিয়ে তাকে চড় মারেন।

ভিডিওতে এরপর ওই তরুণকেও মন্ত্রীর দিকে পাল্টা হাত তুলতে দেখা যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এক নিরাপত্তাকর্মী দুজনের মাঝখানে দাঁড়িয়ে তাদের আলাদা করার চেষ্টা করেন।

ঘটনার শিকার সাহিব সিং সংবাদ সংস্থা এএনআইকে বলেন, তিনি জারনাইল সিংয়ের পেজে ঘটনাটি সরাসরি সম্প্রচার করছিলেন। সেই লাইভ বন্ধ করতেই মন্ত্রী তার ফোন কেড়ে নিয়ে তাকে চড় মারেন।

তিনি দাবি করেন, তিনি মন্ত্রীকে কোনোভাবে উসকানি দেননি। এ ঘটনায় তিনি পুলিশের কাছে অভিযোগও করেছেন।

অন্যদিকে পারভেশ ভার্মার দাবি, জারনাইল সিংয়ের এক সহযোগী তার পরিবারের সদস্যদের গালিগালাজ করেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি প্রতিক্রিয়া দেখান বলে জানান মন্ত্রী।

ঘটনার পর জারনাইল সিং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে পারভেশ ভার্মার বিরুদ্ধে অভিযোগ তোলেন। সাবেক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ওই মন্ত্রীর গ্রেফতার দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ