• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
তারাগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার বিশ্বকাপ জয়ের উল্লাসেও রদ্রির মুখে শুধু মেসির প্রশংসা জন্মদিনে স্বামী-সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন ক্যাটরিনা স্পেনের বিশ্বকাপ জয় যেন মার্কিন-ইসরাইল বিরোধীদের এক বড় উৎসব: ইরান মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ ভারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেন ব্যবস্থায় যোগ দিল লিবিয়া একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ সরকারি কর্মকর্তাদের পক্ষপাতমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

তারাগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক / ৩২ ভিজিটর
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬
তারাগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

রংপুরের তারাগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুই সন্তানের জনক মাহাবুল ইসলাম (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার খারুভাজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ১৬ জুলাই রাতে ভুক্তভোগী শিশুর বাবা তারাগঞ্জ থানায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। মাহাবুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আজাবুল ইসলাম।

ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বাড়ির পাশে শিশুটি খেলছিল। এসময় মাহাবুল ইসলাম পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে বাকপ্রতিবন্ধী শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনের নিকট আকার-ইঙ্গিতে ঘটনাটি খুলে বলে।

তারাগঞ্জ থানার এস আই ও মামলার তদন্তকারী অফিসার শামছুল আলম জানান, এ ঘটনায় মামলার পর পুলিশ অভিযুক্ত আসামিকে ধরতে বিশেষ অভিযান পরিচালনা করেন। কিন্তু আত্মগোপনে থাকায় সোমবার গোপনে খবর পেয়ে তার গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ