• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
আইনের শাসন যেখানে ব্যর্থ, সেখানে রাজত্ব চলে সন্ত্রাসীদের! ঘাটাইলে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় চারজনের বিরুদ্ধে এজাহার গ্রহণের নির্দেশ আদালতের মিল্টনকে আহ্বায়ক ও জাহাঙ্গীরকে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, কাল যাচ্ছেন ওমরাহ পালনে পাকিস্তানকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা চেলসির ব্রাজিলিয়ান বিস্ময় বালককে পেতে মরিয়া পিএসজি অন্যের জন্য গর্ত খুঁড়লে শেষ পর্যন্ত নিজেকেই তাতে পড়তে হয়: পুতিন হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দিচ্ছে সৌদি আরব, মধ্যস্থতায় ইরান! রমজানের আগেই ভোজ্যতেলের দাম বাড়াতে চান ব্যবসায়ীরা ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ…

৩০ ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

অর্থনীতি ডেক্স / ২১৩ ভিজিটর
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টানা দুই দিন বন্ধ থাকার পর দেশের প্রায় ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশ নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত সব ধরনের লেনদেন সেবা স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে সেবা পুরোপুরি সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলো।

মঙ্গলবার রাতে কিউ-ক্যাশের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিউ-ক্যাশের আওতাভুক্ত সব সেবা বর্তমানে স্বাভাবিকভাবে চালু রয়েছে। ফলে গ্রাহকরা আগের মতোই তাদের লেনদেন করতে পারবেন।

এর কিছুক্ষণ পর ব্যাংক এশিয়াও খুদে বার্তার মাধ্যমে গ্রাহকদের সেবা স্বাভাবিক হওয়ার তথ্য জানায়। ব্যাংকটি জানায়, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি সচল হয়েছে। একই সঙ্গে গ্রাহকদের স্বাভাবিক লেনদেন শুরু করার আহ্বান জানানো হয়।

এর আগে রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ শুরু হলে প্রায় ৩০টি ব্যাংকের বিভিন্ন কার্ড ও লেনদেন সেবা বন্ধ হয়ে যায়। এতে এটিএম, পিওএস মেশিন এবং কার্ডভিত্তিক লেনদেনসহ আন্তঃব্যাংকিংয়ের কিছু সেবা সাময়িকভাবে ব্যাহত হয়।

প্রাথমিকভাবে ব্যাংকগুলোর পক্ষ থেকে গ্রাহকদের এসএমএস দিয়ে জানানো হয়েছিল, ১০ অক্টোবর দুপুর ১২টার পর এসব সেবা পুনরায় চালু হতে পারে। এতে ভোগান্তিতে পড়েন সংশ্লিষ্ট ব্যাংকগুলোর গ্রাহকরা।

পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ব্যাংক দ্রুত সেবাগুলো সচল করার উদ্যোগ নেয়। মঙ্গলবার কিউ-ক্যাশের ব্যবস্থাপনা পরিচালককে কেন্দ্রীয় ব্যাংকে তলব করা হয়।

পরে মঙ্গলবার রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিউ-ক্যাশ নেটওয়ার্কে রক্ষণাবেক্ষণ কাজের কারণে কয়েকটি ব্যাংকের লেনদেন সেবা ব্যাহত হওয়ায় গ্রাহকদের ভোগান্তি তৈরি হয়েছে। গ্রাহকদের স্বাভাবিক লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কার্ডভিত্তিক সেবা দ্রুত চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনার কয়েক ঘণ্টার মধ্যেই কিউ-ক্যাশের আওতাধীন সেবাগুলো পুরোপুরি সচল করা হয়। ফলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর গ্রাহকরা আবার স্বাভাবিক নিয়মে কার্ড ও অন্যান্য লেনদেন সেবা ব্যবহার করতে পারছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ