• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস, বিমানবন্দরে শুভাকাঙ্ক্ষী ও নেতা-কর্মীদের ঢল ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সঙ্গে সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খোকনের মতবিনিময় ৩৩ নম্বর ওয়ার্ডে ‘মাজেদ সরদার বিপণী বিতান’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি হামিদুর রহমান ৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বিএনপির ত্যাগের প্রতীক আরিফুর রহমান নাদিম গাইবান্ধায় তীব্র বিদ্যুৎ সংকট, শহরে ১২ ও গ্রামে ১৭ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন মেলেনি থাইল্যান্ডে সাদিয়া আয়মানের মিষ্টি মুহূর্ত, নজর কাড়ল ‘চকলেট লুক’ কেশম দ্বীপের উপকূলে ভেসে উঠেছে তেল, উৎস খুঁজছে ইরান তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত ফেনীতে সাত মাসে চুরি শতাধিক ট্রান্সফরমার

ভারত থেকে আসছে কাঁচামরিচ, কমবে দাম

অর্থনীতি ডেক্স / ২৯৯ ভিজিটর
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে। এর অংশ হিসেবে হিলি স্থলবন্দরের ১০ আমদানিকারককে মোট ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

আমদানির অনুমতি পাওয়ায় এরই মধ্যে ভারত থেকে কাঁচামরিচ আমদানির জন্য এলসি খোলাসহ অন্যান্য কার্যক্রম শুরু করে দিয়েছেন আমদানিকারকরা। প্রক্রিয়া শেষে সোমবার (৩ আগস্ট) বিকেল থেকে ভারত থেকে আমদানি শুরু হবে বলে জানিয়েছেন আমদানিকারকরা। এতে বাজারে দাম কমে আসবে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহাবুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়া ও ঝড়বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে চাহিদা অনুযায়ী মরিচ না পাওয়ায় দাম প্রতি কেজি ৩০০ টাকা ছাড়িয়ে গেছে। যেহেতু ভারতে দাম কম রয়েছে তাই বাজার নিয়ন্ত্রণে আমরা ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি চেয়ে আসছিলাম। এর পরিপ্রেক্ষিতে গতকাল আমদানির অনুমতি দিয়েছে সরকার।

তিনি জানান, হিলি স্থলবন্দরের বেশ কয়েকজন আমদানিকারক আমদানির অনুমতি পেয়েছেন। এরপর তারা এলসি খোলা থেকে অন্য যেসব প্রক্রিয়া আছে সেগুলো করছেন। আজ বিকেল নাগাদ ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হবে। এতে করে দেশের বাজারে দাম কমবে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন জানান, দেশের বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দিয়েছে। এরই মধ্যে হিলি স্থলবন্দরের ১০ জন আমদানিকারক ২ হাজার ৯০০ টন আমদানির অনুমতি পেয়েছেন। এখন তারা আমদানি করতে পারবেন। হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গত বছরের ৩০ সেপ্টেম্বর ভারত থেকে কাঁচামরিচ আমদানি হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ