• ঢাকা, বাংলাদেশ রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, মুহূর্তেই ভাইরাল ভিডিও আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স

নড়াইলেব জামায়াতে ইসলামীর সাবেক আমির নুরুন্নবী জেহাদির জানাজায় ইমামতি করেন গোলাম পরওয়ার

রিপোর্টার নাম: / ১২১ জন দেখেছে
আপডেট : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির নুরুন্নবী জিহাদী গতকাল ইন্তেকাল করেছেন। আজ সকাল সাড়ে আটটায় মরহুমের জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর সেক্রেটারি জেনারেল।

 

সদর উপজেলার হবখালী হামিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৮টা আয়োজিত এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

 

জানাজায় নড়াইল জেলা জামায়াতরে আমীর আতাউর রহমান বাচ্চু, সক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জামায়াত নেতা মির্জা আশকে এলাহী, অধ্যাপক মাহফুজুর রহমান, মাস্টার শফিকুল আলম, জাহাঙ্গীর হোসাইন হেলাল, মোহাম্মদ বারেক, জাকির হোসেন, ইসলামী আন্দোলনের জেলা আমীর মাওলানা খায়জ্জামান, অধ্যক্ষ আনোয়ার হোসনেসহ জামায়াতে ইসলামীর স্থানীয়রা অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ জামায়েতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,জুলাই ছাত্র-গনঅভ্যুত্থানের মূল চেতনা ছিল একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা থেকে জনগনের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর, আর এটি একটি অবাদ নিরপেক্ষ অংশগ্রহনমূলক ও গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমেই সম্ভব।

সোমবার সকালে নড়াইলে জামায়েত ইসলামীর সাবেক আমীর মাওলানা নুরুন্নবী জিহাদীর জানাজা নামাজে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো প্রকার সংস্কার ছাড়া নির্বাচন ২০১৪, ১৮, ২৪’র মতোই অর্থহীন হবে। সে কারণে কোনো প্রকার প্রশাসনিক সংস্কার ছাড়া জামায়ামে ইসলামী কোনো নির্বাচন অনুষ্ঠান চায় না। এ জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে প্রস্তুত বাংলাদেশ জামায়েতে ইসলামী।

 

মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, দুর্নীতিগ্রস্ত প্রশাসনের সকল বিভাগের সংস্কারে দীর্ঘ সময়ের প্রয়োজন, এটি অর্ন্তবর্তী কালীন সরকারে পক্ষে সম্ভব নয়। এ জন্য একটি সুষ্ঠু গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানে রাষ্ট্রের নির্বাচন সংশ্লিষ্ট যে সব বিভাগ রয়েছে দ্রুততম সময়ে সেগুলো সংস্কার করে নির্বাচন করতে হবে এবং আগামী ৬মাসের মধ্যে এটি সম্ভব এর পরই জাতীর সামনে নির্বাচনি রোডম্যাপ ঘোষনার দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ