• ঢাকা, বাংলাদেশ রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, মুহূর্তেই ভাইরাল ভিডিও আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইন, প্রথম দিনেই ১০৩ অভিযোগ

রিপোর্টার নাম: / ১১৯ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স সোমবার বিকেল ৪টা থেকে হটলাইন চালু করে। হটলাইন চালু করার পর থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ১০৩টি অভিযোগ এসেছে।

 

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি এ বিষয়টি জানিয়েছেন।

 

তিনি বলেন, ১০৩টি অভিযোগের মধ্যে যেগুলোর ক্ষেত্রে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যেগুলোর ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিকার প্রয়োজন হয়নি, সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পরামর্শ দেওয়া হয়েছে।

 

গৃহীত ১০৩টি অভিযোগের মধ্যে ৬২টি অভিযোগ অপ্রাসঙ্গিক (যেমন কারও টেলিফোন নম্বর চাওয়া, বেসরকারি হাসপাতালে ডাক্তারের নাম ও মোবাইল নম্বর চাওয়া ইত্যাদি) বলেও জানান তিনি।

 

নারীরা যেন তাৎক্ষণিক পুলিশের সাহায্য নিতে পারেন, সে কারণে হটলাইন সংযোগ ২৪ ঘণ্টা চালু থাকবে। ভয় না পেয়ে নির্যাতনকারী সম্পর্কে পুলিশকে তথ্য দিতে সবাইকে আহ্বান জানান তিনি।

 

হটলাইন নম্বর : ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২ ও ০১৩২০০০২২২২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ