• ঢাকা, বাংলাদেশ রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, মুহূর্তেই ভাইরাল ভিডিও আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স

বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া মিথ্যা অপপ্রচার চালাচ্ছে-নড়াইলে এন.পি.পি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ

রিপোর্টার নাম: / ১৩০ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

নড়াইল প্রতিনিধি
ন্যাশনাল পিপলস পার্টির (এন.পি.পি) চেয়ারম্যান, জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, বাংলাদেশ নিয়ে ভারতের কতিপয় মিডিয়া মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে যা মোটেও কাম্য নয়।অসাম্প্রদায়িক চেতনায় আমরা এদেশে হিন্দু-মুসলমান মিলেমিশে বসবাস করলেও দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি গোষ্ঠী উঠেপড়ে লেগেছে।ফাসিস্ট আওয়ামীলীগ ও তাদের দলীয় প্রধান শেখ হাসিনা ভারতে বসে কুটকৌশল চালাচ্ছেন।বাংলাদেশকে অস্থিতিশীল করতে তারা একের পর এক ষড়যন্ত্র ও অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো সজাগ থাকায় আওয়ামীলীগের কুটকৌশল ও অপতৎপরতা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে।তিনি  বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয়ে এনপিপি জেলা শাখা আয়োজিত দলে নবাগতদের যোগদান অনুষ্ঠানে একথা বলেন। এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য ও নড়াইল জেলা সভাপতি শরীফ মুনীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা সেক্রেটারি মো: আনোয়ার হোসেন খান,উপদেষ্টা কাজী শওকত আলী, সদর উপজেলা সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মুক্ত, প্রেসিডিয়াম সদস্য বেলাল আহমেদ,নড়াইল পৌর কমিটির সভাপতি মো: আরজান বেগ, সেক্রেটারি জাহিদুল ইসলাম টুকু, লোহাগড়া উপজেলা সভাপতি হাফিজুর রহমান, সেক্রেটারি মো: বদরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
নড়াইলের জুড়ালিয়া আদর্শ কলেজের প্রভাষক এমএম হেদায়েত আলী,মো: জামাল আলী, আউড়িয়া ইউপির সাবেক মেম্বর আকরাম হোসেন তোতা ভূঁইয়া, নওয়াপাড়া কলেজের সাবেক ভিপি মো: হাফিজ শিকদার,রুহুল আমীন, নাসির শেখসহ শতাধিক ব্যক্তি এপিপিতে যোগদান করেন।
আগামিতে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ^াসী দলগুলো দেশ পরিচালনা করবে উল্লেখ করে এনপিপি চেয়ারম্যান আরও বলেন,আওয়ামীলীগের আমলে দিনের ভোট রাতে হলেও বর্তমান সরকারের অধীনে ভোট হবে স্বচ্ছ।###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ