• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
তারাগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার বিশ্বকাপ জয়ের উল্লাসেও রদ্রির মুখে শুধু মেসির প্রশংসা জন্মদিনে স্বামী-সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন ক্যাটরিনা স্পেনের বিশ্বকাপ জয় যেন মার্কিন-ইসরাইল বিরোধীদের এক বড় উৎসব: ইরান মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ ভারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেন ব্যবস্থায় যোগ দিল লিবিয়া একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ সরকারি কর্মকর্তাদের পক্ষপাতমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

স্পেন-আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ কখন, কোথায়? অনলাইনে ‘লাইভ’ দেখবেন যেভাবে

স্পোর্টস ডেক্স / ১৩ ভিজিটর
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
স্পেন-আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ কখন, কোথায়? অনলাইনে ‘লাইভ’ দেখবেন যেভাবে

প্রস্তুত যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়াম, প্রস্তুত দুই ফাইনালিস্ট দুই দলও। ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের ফাইনাল ম্যাচে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো শিরোপাজয়ী দল স্পেন।

আজ রবিবার দিবাগত রাত ১টায় মেগা ফাইনালে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে এই দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন।

বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।

সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ্বকাপের খেলা। এ ছাড়া আইস্ক্রিনেও খেলা দেখার সুযোগ থাকছে।

এ ছাড়া খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ