• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
রাজধানীর ২নং ওয়ার্ডে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে ‘জনতার কাউন্সিলর’ মীর ইমরান হোসেন মিথুনের ইফতার বিতরণ আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি মার্কিন দূতাবাসে হামলা, ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘হাইকোর্ট না রাজপথ’ স্লোগান দিতে বাধ্য করবেন না: নাহিদ ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে ইসরাইলের হামলা স্ত্রীর আত্মহত্যায় প্রধান আসামি আলভী ও তিথি আলভী আমার মেয়েকে মেরে ফেলছে: ইকরার বাবা অপরাজিত থেকেই সেমিতে দক্ষিণ আফ্রিকা, শেষ চারে প্রতিপক্ষ কে? ইরানের বিরুদ্ধে সৌদি আরবের কড়া পদক্ষেপ

সোনার দাম আবার বাড়ছে ভরিপ্রতি ৩ হাজার টাকা

রিপোর্টার নাম: / ১২৫ জন দেখেছে
আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

পাঁচ দিনের ব্যবধানে সোনার দাম আবার ভরিপ্রতি প্রায় তিন হাজার টাকা বাড়ছে। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৩৭ হাজার টাকায়। সোনার নতুন দাম আগামীকাল বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ মঙ্গলবার রাতে সোনার দাম বাড়ানোর এই ঘোষণা দিয়েছে। এ–সংক্রান্ত বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। সে জন্য দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। তবে সোনার দাম বাড়লেও রুপার দাম একই থাকছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা।

জুয়েলার্স সমিতি গত শুক্রবার সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৬৮০ টাকা হ্রাস করে। গত মাসে সোনার দাম সর্বোচ্চ ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকায় উঠেছিল। সেটিই ছিল দেশের ইতিহাসে এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দামের রেকর্ড।

জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, আগামীকাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকায় বিক্রি হবে। প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ১ লাখ ১২ হাজার ৪৫৩ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ৯২ হাজার ২৮৬ টাকা।

আজ মঙ্গলবার পর্যন্ত বাজারে ২২ ক্যারেট সোনার ভরির দাম ছিল ১ লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৮ হাজার ৩৯৭ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ১০ হাজার ৬২ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯০ হাজার ২৩৩ টাকায় বিক্রি হয়েছে। তবে কাল থেকে ২২ ক্যারেটে ভরিপ্রতি ২ হাজার ৯৪০ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৮০০ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৩৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ২ হাজার ৫৩ টাকা দাম বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ