• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নড়াইলে হত্যা মামলায় ২২বছর পর দুই সহোদরের যাবজ্জীবন কারাদন্ড

রিপোর্টার নাম: / ১৬৩ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

নড়াইল প্রতিনিধি
নড়াইলে চাঞ্চল্যকর সাহেব আলী ফকির হত্যা মামলায় সহোদর দুই ভাই খলিল ফকির ও মারুফ ফকিরকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ৬মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে নড়াইলের অতিরিক্ত দায়রা জজ-২য় আদালতের বিচারক মোঃ শাজাহান আলী জনাকীর্ন আদালতে এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিডিউটার (এপিপি) অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু।
সাজাপ্রাপ্ত আসামী খলিল ফকির ও মারুফ ফকির জেলার কালিয়া থানার রাজাপুর গ্রামের মৃত শাহাদত ফকির ওরফে শাহা ফকিরের ছেলে। রায় ঘোষণার সময় আসামী খলিল ফকির আদালতে উপস্থিত থাকলেও অপর আসামী হাজির ছিলেন না।
মামলার বিবরনে জানা যায়, ২০০২ সালের ১৯ অক্টোবর সকালে কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের সাহেব আলী ফকিরকে তার চাচা ও চাচাতো ভাইয়েরা ভেলা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের মামা আজিজুর বিশ্বাস বাদী হয়ে ১৩জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। বিচারিক সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুজনকে যাবজ্জীবন কারাদন্ড ও অথদন্ডাদেশ দেন। মামলার অন্যান্য আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করেন।###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ